Dhaka ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন দক্ষিণ কেরানীগঞ্জে ওয়াশিং ফ্যাক্টরির মেশিনে কাটা পড়ে শিশু শ্রমিকের মৃত্যু অভিযান আর জরিমানায় থামছে না মিঠাপুকুরের ভেজাল গুড়ের দৌরাত্ম্য লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এক বছরে ১২ লক্ষাধিক টাকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঈদগাঁও মডেল হাসপাতাল হাত পায়ের রগ অবশ,চিকিৎসার খরচ জোগাতে পারছেন না ক্ষেতলালের কাউছারের পরিবার পত্নীতলায় আদিবাসীদের বর্ণাঢ্য কারাম উৎসব পালিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট, ৭ জনের কারাদণ্ড দ্রুত বিচার দ্রুত রায়-শাস্তি কার্যকরে দীর্ঘ অপেক্ষা

কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি ও মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: “শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র প্রতিদিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিএফজি কাউনিয়া উপজেলা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি বালিকা বিদ্যালয় মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গিয়ে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটি’র গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

পিএফজি কমিটির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর চৌধুরী লিটনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, পিএফজি কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপি উপজেলা শাখার সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ইদ্রিস আলী বিডিআর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না, সিপিবি উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র, ইমাম সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুছ, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা আব্দুল গফুর ও সাংবাদিক জহির রায়হানসহ অন্যরা।

আরও পড়ুনঃ  বেনাপোলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

বক্তারা বলেন, কাউনিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, জুয়া, সন্ত্রাস, নাশকতা ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় যেকোনো সমস্যা পারস্পরিক আলোচনা ও ঐক্যের মাধ্যমে সমাধান করে শান্তিপূর্ণ কাউনিয়া গড়ে তোলা এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অভিযানে ০৫টি প্যাথলজি সিলগালা
Tag :
জনপ্রিয় পোস্ট

কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা

কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি ও মানববন্ধন

আপডেটের সময়: ০৮:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: “শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র প্রতিদিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিএফজি কাউনিয়া উপজেলা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি বালিকা বিদ্যালয় মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গিয়ে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সাত দফা দাবিতে ফরিদপুর দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন

পিএফজি কমিটির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর চৌধুরী লিটনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, পিএফজি কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপি উপজেলা শাখার সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ইদ্রিস আলী বিডিআর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না, সিপিবি উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র, ইমাম সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুছ, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা আব্দুল গফুর ও সাংবাদিক জহির রায়হানসহ অন্যরা।

আরও পড়ুনঃ  চুয়েটে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’