Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত নৈরাজ্যের প্রতিবাদে, মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ১ম কমিউনিটি পুলিশিং যুব কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী বইমেলা শুরু কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি ও মানববন্ধন লালপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার ফেনী সাংবাদিক ইউনিটির কার্যকরি কমিটির মতবিনিময় সভা বেনাপোলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম দখলদাররা গিলে খাচ্ছে গাজীপুরের শালবন সারাদেশে মামলাজটে ব্যাহত হচ্ছে শিক্ষা প্রশাসনের কার্যক্রম

অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শেষ হবে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো। তাদের বয়স নিহত কিশোরের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বেশি। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিছু আলামতও পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এখন ফরেনসিক অ্যানালাইসিসের কাজ চলছে। পুলিশের ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে আমরা পুলিশের প্রশংসা করতে পারি যে তারা ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করেছে। ফরেনসিক অ্যানালাইসিস করা হচ্ছে। পোস্টমর্টেম করে তার দাফন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের মতো কুমিল্লার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শেষ হবে। বিচার বিভাগ মামলাটিকে রামিসা হত্যা মামলার মতো গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অপরাধের কারণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধের পেছনে তাকালে অনেক ক্ষেত্রে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা দেখা যায়। এসব সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক ও পারিবারিক উদ্যোগও প্রয়োজন। তিনি আরও বলেন, মোটিভেশনাল কার্যক্রম বাড়াতে হবে।

আরও পড়ুনঃ  সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে। যাতে তারা সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর বিভিন্ন লক্ষণও দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে। অপরাধ সংঘটনের পর দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপরাধ সংঘটিত হলে সেটার বিচার হচ্ছে কি-না, সেটিও দেখতে হবে। দায়িত্ব গ্রহণের পর প্রতিটি জঘন্য অপরাধ দ্রুততম সময়ে উদঘাটন করা সম্ভব হয়েছে। আর যেসব মামলার তদন্ত সময়সাপেক্ষ, সেগুলোর কার্যক্রমও চলছে।

আরও পড়ুনঃ  মানবপাচার প্রতিরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: আইনমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত নৈরাজ্যের প্রতিবাদে, মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০৩:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শেষ হবে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো। তাদের বয়স নিহত কিশোরের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বেশি। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিছু আলামতও পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। প্রতিমন্ত্রীর শেখ ফরিদুল ইসলামের শার্শায় আগমন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এখন ফরেনসিক অ্যানালাইসিসের কাজ চলছে। পুলিশের ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে আমরা পুলিশের প্রশংসা করতে পারি যে তারা ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করেছে। ফরেনসিক অ্যানালাইসিস করা হচ্ছে। পোস্টমর্টেম করে তার দাফন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের মতো কুমিল্লার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শেষ হবে। বিচার বিভাগ মামলাটিকে রামিসা হত্যা মামলার মতো গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অপরাধের কারণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধের পেছনে তাকালে অনেক ক্ষেত্রে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা দেখা যায়। এসব সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক ও পারিবারিক উদ্যোগও প্রয়োজন। তিনি আরও বলেন, মোটিভেশনাল কার্যক্রম বাড়াতে হবে।

আরও পড়ুনঃ  ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে। যাতে তারা সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর বিভিন্ন লক্ষণও দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে। অপরাধ সংঘটনের পর দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপরাধ সংঘটিত হলে সেটার বিচার হচ্ছে কি-না, সেটিও দেখতে হবে। দায়িত্ব গ্রহণের পর প্রতিটি জঘন্য অপরাধ দ্রুততম সময়ে উদঘাটন করা সম্ভব হয়েছে। আর যেসব মামলার তদন্ত সময়সাপেক্ষ, সেগুলোর কার্যক্রমও চলছে।

আরও পড়ুনঃ  উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি