Dhaka ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দরটি চালু করা হবে: তারেক রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫৯ সময় দেখুন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিশাল নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেছেন, আপনারা যদি আমাদের ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করেন। তাহলে আমি আপনাদের কথা দিলাম আমাদের দল যদি আপনাদের বিপুল ভোট জয়যুক্ত করে সরকার করতে পারে। তাহলে এই উওরবঙ্গের ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী পঞ্চগড় জেলাকে শিল্প রূপান্তর করতে চাই। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এই জেলার মানুষের বহুদিনের প্রাণের দাবি ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরটি চালু করা আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবিটি পূরণ হয়ে যাবে।

আরও পড়ুনঃ  জলঢাকায় কথিত চিকিৎসকের ভুল চিকিৎসা, হাত হারানোর ঝুঁকিতে নারী

শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেটা ভোটের মাধ্যমে ফিরিয়ে দেবে। বিগত ১৬ বছর স্বৈরাচার শুধু নিজের স্বার্থ দেখেছে। আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। পঞ্চগড়ে চিনিকল, চা ও রেশন শিল্প চালু করা হবে। জনগণের হারিয়ে যাওয়ার অধিকার ভোগ করার সময় এসেছে।

তারেক রহমান বলেন, এই এলাকা কৃষনির্ভর। কৃষকদের পাশে যেমন দাঁড়াবো তেমনভাবে এই এলাকায় কৃষিনির্ভর শিল্প বিকশিত করবো। যাতে কর্মসংস্থান হয়। বহু যুবক আছে যারা বেকার। যুবকদের ট্রেনং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মানুষকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগীতা লাগবে।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বিএনপির চেয়ারম্যান বলেন, নির্বাচনী জনসভায় এক দল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণের কোনও লাভ হবে না। জনগণ জানতে চায় আমরা মানুষের জন্য কি করবো। এজন্য আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি। খালেদা জিয়া বলতেন বাংলাদেশ ছাড়া তার আর কোনও ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম এবং শেষ ঠিকানা। এজন্য আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি। জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চাই।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা

তিনি আরও বলেন, ২৪ সালে অভ্যুত্থান দিয়ে দেশকে রক্ষা করেছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা দেখিনি কে কোন ধর্মের। ২৪ এও একই। এই দেশে হাজার বছর ধরে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে। আগামীতেও তাই হবে। ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না।

দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার ঠাকুরগাঁওয়ে পৌঁছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে এক জনসভায় বক্তব্য দেন তিনি। সকাল ১০টার মধ্যে মাঠটি বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের আগমনে প্রায় পূর্ণ হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দরটি চালু করা হবে: তারেক রহমান

আপডেটের সময়: ০৭:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিশাল নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেছেন, আপনারা যদি আমাদের ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করেন। তাহলে আমি আপনাদের কথা দিলাম আমাদের দল যদি আপনাদের বিপুল ভোট জয়যুক্ত করে সরকার করতে পারে। তাহলে এই উওরবঙ্গের ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী পঞ্চগড় জেলাকে শিল্প রূপান্তর করতে চাই। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এই জেলার মানুষের বহুদিনের প্রাণের দাবি ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরটি চালু করা আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবিটি পূরণ হয়ে যাবে।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেটা ভোটের মাধ্যমে ফিরিয়ে দেবে। বিগত ১৬ বছর স্বৈরাচার শুধু নিজের স্বার্থ দেখেছে। আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। পঞ্চগড়ে চিনিকল, চা ও রেশন শিল্প চালু করা হবে। জনগণের হারিয়ে যাওয়ার অধিকার ভোগ করার সময় এসেছে।

তারেক রহমান বলেন, এই এলাকা কৃষনির্ভর। কৃষকদের পাশে যেমন দাঁড়াবো তেমনভাবে এই এলাকায় কৃষিনির্ভর শিল্প বিকশিত করবো। যাতে কর্মসংস্থান হয়। বহু যুবক আছে যারা বেকার। যুবকদের ট্রেনং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মানুষকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগীতা লাগবে।

আরও পড়ুনঃ  জলঢাকায় কথিত চিকিৎসকের ভুল চিকিৎসা, হাত হারানোর ঝুঁকিতে নারী

বিএনপির চেয়ারম্যান বলেন, নির্বাচনী জনসভায় এক দল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণের কোনও লাভ হবে না। জনগণ জানতে চায় আমরা মানুষের জন্য কি করবো। এজন্য আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি। খালেদা জিয়া বলতেন বাংলাদেশ ছাড়া তার আর কোনও ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম এবং শেষ ঠিকানা। এজন্য আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি। জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চাই।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী