Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি প্রবাসী নিহত, আহত ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

​স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে হৃদয় (২৭) নামের এক সৌদি প্রবাসী তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামের অপর এক আরোহী আহত হয়েছেন।
​শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া সেতুর ঢালে ঢাকা অভিমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত হৃদয় হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে এবং তাঁর মায়ের নাম কাজল রেখা। আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার রবিউল আউয়ালের ছেলে।
​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধু মিলে কয়েকটি মোটরসাইকেলে করে মাওয়া এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে রাতে ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়া শেষে ভোরে তারা ঢাকার দিকে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের কুচিয়ামোড়া ব্রিজের ঢালে পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে এবং পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে চালক হৃদয় ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেলে থাকা সাজ্জাদ গুরুতর আহত হন।
​খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পাশাপাশি নিহত হৃদয়ের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
​পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হৃদয় সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন এবং চলতি মাসের শেষের দিকে তাঁর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক ছিলেন। হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী
Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি প্রবাসী নিহত, আহত ১

আপডেটের সময়: ০২:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

​স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে হৃদয় (২৭) নামের এক সৌদি প্রবাসী তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামের অপর এক আরোহী আহত হয়েছেন।
​শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া সেতুর ঢালে ঢাকা অভিমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত হৃদয় হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে এবং তাঁর মায়ের নাম কাজল রেখা। আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার রবিউল আউয়ালের ছেলে।
​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধু মিলে কয়েকটি মোটরসাইকেলে করে মাওয়া এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে রাতে ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়া শেষে ভোরে তারা ঢাকার দিকে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের কুচিয়ামোড়া ব্রিজের ঢালে পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে এবং পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে চালক হৃদয় ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেলে থাকা সাজ্জাদ গুরুতর আহত হন।
​খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পাশাপাশি নিহত হৃদয়ের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
​পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হৃদয় সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন এবং চলতি মাসের শেষের দিকে তাঁর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক ছিলেন। হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় চুরির রহস্য উদঘাটন, চোরাই মালামাল সহ আটক ২