Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

ধামইরহাটে দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় মাত্র দুইশত টাকা দিয়ে কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন হোসেন (২৫)। আর এই দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে নিজের জীবন দিতে হয় মুস্তাকিনকে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই এলাকার বেলাল হোসেনের ছেলে। এঘটনায় মুস্তাকিনের মা রেশমা খাতুন (৫৫) গুরতর আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠিত

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে বড়শিবপুর এলাকার জলিল উদ্দিনের ছেলে রতন (১৮) এর নিকট থেকে কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন। বুধবার দুপুরে জালের টাকা নিয়ে দু’পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রতন ধারালো হাসুয়া দিয়ে মুস্তাকিনকে আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
নিহত যুবক মুস্তাকিন ও রতন তারা উভয়ই মাদকাসক্ত ছিলেন বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ এর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  মাটিন্দর ইউনিয়নে শুরু হলো খাদ্যবান্ধব চাল বিতরণ

Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

ধামইরহাটে দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু

আপডেটের সময়: ০৮:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় মাত্র দুইশত টাকা দিয়ে কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন হোসেন (২৫)। আর এই দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে নিজের জীবন দিতে হয় মুস্তাকিনকে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই এলাকার বেলাল হোসেনের ছেলে। এঘটনায় মুস্তাকিনের মা রেশমা খাতুন (৫৫) গুরতর আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  হাতিয়ায় চার গোডাউনে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৬ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে বড়শিবপুর এলাকার জলিল উদ্দিনের ছেলে রতন (১৮) এর নিকট থেকে কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন। বুধবার দুপুরে জালের টাকা নিয়ে দু’পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রতন ধারালো হাসুয়া দিয়ে মুস্তাকিনকে আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
নিহত যুবক মুস্তাকিন ও রতন তারা উভয়ই মাদকাসক্ত ছিলেন বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ এর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু