Dhaka ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষা ও গবেষণায় বর্তমান অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার তারেক রহমানকে ট্রাম্পের চিঠি,সাক্ষাতের অপেক্ষায় আছি সীতাকুণ্ডে বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলাম চৌধুরী – বিএনপি বাংলাদেশী ভাবধারার ধারক বাহক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে ৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন সাইদুর রহমান বাচ্চু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে পোনা মাছ অবমুক্ত করেছে জেলা মৎস্যজীবী দল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের মিরপুর জলাশয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমরা মাছে-ভাতে বাঙালি। দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে এদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। কৃষি ও দেশের অর্থনীতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। কৃষি ও মৎস্য খাতের উন্নয়নেও বিএনপি সবসময় গুরুত্ব দিয়ে এসেছে।’
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, ‘আমাদের দেশনায়ক তারেক রহমান দেশের মৎস্য চাষি ও সাধারণ মানুষের উন্নয়নের বিষয়টি সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। মৎস্য খাতের উন্নয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিএনপি ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।’
তিনি দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নদী-খাল, বিল ও জলাশয়ে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।
বক্তব্যের শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সহ-সভাপতি নাজমুল হাসান রানা তালুকদার, যুগ্ম সম্পাদক মোস্তাফা নোমান আলাল, সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি মনিরুজ্জামান বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলমাস আহমেদ, সদস্য সচিব নুরুল ইসলাম নুরুল, সুজন আল হাসান,পৌর সভাপতি। মো. হাসান আলম – সিনিয়র সহ-সভাপতি পৌর মৎস্য, মির্জা মহব্বত জেলা যুগ্ন আহব্বায়ক, পৌর সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা এবং কালিয়া হরিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ইব্রাহিম মোল্লাসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  শিক্ষা ও গবেষণায় বর্তমান অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে - অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে ৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন সাইদুর রহমান বাচ্চু

আপডেটের সময়: ০১:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে পোনা মাছ অবমুক্ত করেছে জেলা মৎস্যজীবী দল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের মিরপুর জলাশয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমরা মাছে-ভাতে বাঙালি। দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে এদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। কৃষি ও দেশের অর্থনীতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। কৃষি ও মৎস্য খাতের উন্নয়নেও বিএনপি সবসময় গুরুত্ব দিয়ে এসেছে।’
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, ‘আমাদের দেশনায়ক তারেক রহমান দেশের মৎস্য চাষি ও সাধারণ মানুষের উন্নয়নের বিষয়টি সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। মৎস্য খাতের উন্নয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিএনপি ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।’
তিনি দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নদী-খাল, বিল ও জলাশয়ে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।
বক্তব্যের শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সহ-সভাপতি নাজমুল হাসান রানা তালুকদার, যুগ্ম সম্পাদক মোস্তাফা নোমান আলাল, সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি মনিরুজ্জামান বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলমাস আহমেদ, সদস্য সচিব নুরুল ইসলাম নুরুল, সুজন আল হাসান,পৌর সভাপতি। মো. হাসান আলম – সিনিয়র সহ-সভাপতি পৌর মৎস্য, মির্জা মহব্বত জেলা যুগ্ন আহব্বায়ক, পৌর সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা এবং কালিয়া হরিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ইব্রাহিম মোল্লাসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা