Dhaka ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষা ও গবেষণায় বর্তমান অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের পর ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

(কোম্পানীগঞ্জ) নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে একটি ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজারকে অপহরণ করে তার কাছে থাকা ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) কোম্পানীগঞ্জের বসুরহাট থেকে ইসলামি ব্যাংকের আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান ব্যাংকের প্রায় ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে আবু মাঝির হাটের উদ্দেশ্যে রওনা হন। তিনি বসুরহাট-হাজারী হাট সড়ক দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ অফিস পার হওয়ার কিছুক্ষণ পর একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে।

আরও পড়ুনঃ  প্রতি বছর ফিরে আসে পাখিরা, অপেক্ষায় থাকে পুরো গ্রাম

এ সময় প্রাইভেটকার থেকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এবং হাতে অস্ত্র নিয়ে বের হন বলে অভিযোগ করা হয়েছে। তারা আবদুর রহমানকে বলেন, ‘আপনি ইয়াবা বিক্রি করেন।’ পরে তাদের কাছে এ বিষয়ে তথ্য রয়েছে দাবি করে তাকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত

অভিযোগ অনুযায়ী, পরে ওই ব্যক্তিরা আবদুর রহমানকে নবীপুর এলাকায় নিয়ে গিয়ে সেখানে নামিয়ে দেন। এ সময় তার কাছে থাকা ব্যাংকের প্রায় ১২ লাখ টাকা নিয়ে যায় চক্রটি। আবদুর রহমান সংশ্লিষ্ট এজেন্ট ব্যাংকিং শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা

ঘটনার বিষয়ে ভুক্তভোগী আবদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকৃতপক্ষে ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত হয়েছে, নাকি কোনো সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করেছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের পর ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেটের সময়: ০৪:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

(কোম্পানীগঞ্জ) নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে একটি ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজারকে অপহরণ করে তার কাছে থাকা ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) কোম্পানীগঞ্জের বসুরহাট থেকে ইসলামি ব্যাংকের আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান ব্যাংকের প্রায় ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে আবু মাঝির হাটের উদ্দেশ্যে রওনা হন। তিনি বসুরহাট-হাজারী হাট সড়ক দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ অফিস পার হওয়ার কিছুক্ষণ পর একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে।

আরও পড়ুনঃ  সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত

এ সময় প্রাইভেটকার থেকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এবং হাতে অস্ত্র নিয়ে বের হন বলে অভিযোগ করা হয়েছে। তারা আবদুর রহমানকে বলেন, ‘আপনি ইয়াবা বিক্রি করেন।’ পরে তাদের কাছে এ বিষয়ে তথ্য রয়েছে দাবি করে তাকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  শিক্ষা ও গবেষণায় বর্তমান অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে - অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী

অভিযোগ অনুযায়ী, পরে ওই ব্যক্তিরা আবদুর রহমানকে নবীপুর এলাকায় নিয়ে গিয়ে সেখানে নামিয়ে দেন। এ সময় তার কাছে থাকা ব্যাংকের প্রায় ১২ লাখ টাকা নিয়ে যায় চক্রটি। আবদুর রহমান সংশ্লিষ্ট এজেন্ট ব্যাংকিং শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  নগরীর সৌন্দর্য রক্ষায় আইল্যান্ড পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ​