Dhaka ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয় বাউফলে মাদকবিরোধী অভিযান মাদক ডিলার খোকন দফাদার গ্রেফতার মনপুরায় নতুন নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা ইউএনওর নির্দেশ মাদ্রাসা শিক্ষকের সাড়ে ১৭ দিনের বেতন কর্তন একাদশে ভর্তির আবেদন আগামী ২রা সেপ্টেম্বর দীঘিনালায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ উল্লাপাড়ায় ৪ কোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে কুখ্যাত ডলার প্রতারক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলায় পুলিশের পৃথক পৃথক অভিযান: ইয়াবাসহ ১২ মাদকসেবী আটক

উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় মোশারফ হোসেন (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে লাহিড়ী মোহনপুরের দিকে যাচ্ছিলেন মোশারফ হোসেন। এ সময় একই দিকে একটি পাথরবোঝাই ১২ চাকার ট্রাক যাচ্ছিল। মোশারফ ট্রাকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চলে আসে। সংঘর্ষ এড়াতে তিনি হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

আরও পড়ুনঃ  ডিমলা খাদ্য গুদামের দুই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন বস্তা বিক্রি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ!
Tag :
জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর

উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত

আপডেটের সময়: ০৫:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় মোশারফ হোসেন (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে লাহিড়ী মোহনপুরের দিকে যাচ্ছিলেন মোশারফ হোসেন। এ সময় একই দিকে একটি পাথরবোঝাই ১২ চাকার ট্রাক যাচ্ছিল। মোশারফ ট্রাকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চলে আসে। সংঘর্ষ এড়াতে তিনি হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

আরও পড়ুনঃ  মান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত