Dhaka ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মাদক প্রতিরোধে মির্জাপুরে সমাবেশ বনপাড়া বাইপাসের পরিবহন বিরোধের শান্তিপূর্ণ সমাধান লক্ষ্মীপুরে সাংবাদিকতার নতুন দিগন্তে চন্দ্রগঞ্জ রিপোর্টার্স ক্লাবের প্রশিক্ষণ কর্মশালা স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন নতুন দায়িত্বে তিনজন মান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সরকারি গাছ কেটে কাঠের সাঁকো নির্মাণ? সাঘাটায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশ্ন হোসেনপুরে মাসব্যাপী ওরাল কলেরা টিকাদান শুরু

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৪৪ সময় দেখুন

বিপুল চন্দ, জেলা প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি সময়ে সরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৬৩ জন। এর মধ্যে একজন নারী মারা গেছেন। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এসব তথ্য জানিয়েছেন। ডেঙ্গুতে মারা যাওয়া নারীর নাম নাসরিন সুলতানা (৩০)। তিনি ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী এবং দুই পুত্র সন্তানের জননী। জানা গেছে, গত ১৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত অবস্থায় নাসরিন সুলতানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। পরে পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি ধুরুং খাল থেলে ১৫ লাখ টাকার কাঠ ও বাঁশ জব্দ

নাসরিনের স্বামী মিরাজ শেখ অভিযোগ করে বলেন, গত রোববার জ্বরে আক্রান্ত হলে তার স্ত্রীকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে বেশ কয়েকটি পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা করানো হয়নি। পরে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে থেকে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মিরাজ শেখ বলেন, “আগেই যদি জানতে পারতাম আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত, তাহলে হয়তো আরও আগে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো। তাকে বাঁচানোর চেষ্টা আরও জোরালোভাবে করা যেত। এদিকে, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

আরও পড়ুনঃ  মাউশির পারফরম্যান্স বেজড অ্যাওয়ার্ড পেল লালপুর ডিগ্রি কলেজের দুই কৃতি শিক্ষার্থী

একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ২২ বছর পিতৃপরিচয়ের জন্য মেয়ের লড়াই
Tag :
জনপ্রিয় পোস্ট

কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু

আপডেটের সময়: ০৬:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

বিপুল চন্দ, জেলা প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি সময়ে সরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৬৩ জন। এর মধ্যে একজন নারী মারা গেছেন। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এসব তথ্য জানিয়েছেন। ডেঙ্গুতে মারা যাওয়া নারীর নাম নাসরিন সুলতানা (৩০)। তিনি ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী এবং দুই পুত্র সন্তানের জননী। জানা গেছে, গত ১৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত অবস্থায় নাসরিন সুলতানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। পরে পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নাসরিনের স্বামী মিরাজ শেখ অভিযোগ করে বলেন, গত রোববার জ্বরে আক্রান্ত হলে তার স্ত্রীকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে বেশ কয়েকটি পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা করানো হয়নি। পরে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে থেকে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মিরাজ শেখ বলেন, “আগেই যদি জানতে পারতাম আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত, তাহলে হয়তো আরও আগে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো। তাকে বাঁচানোর চেষ্টা আরও জোরালোভাবে করা যেত। এদিকে, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

আরও পড়ুনঃ  নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার

একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ধুনটে মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার