Dhaka ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন নতুন দায়িত্বে তিনজন মান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সরকারি গাছ কেটে কাঠের সাঁকো নির্মাণ? সাঘাটায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশ্ন হোসেনপুরে মাসব্যাপী ওরাল কলেরা টিকাদান শুরু বাংলাদেশের ক্রান্তিলগ্নে তারেক রহমান হাল ধরেছেন: মঈন খান মানিকগঞ্জে আখের ঐতিহ্য সংকটে সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৩৭ সময় দেখুন

সামায়ুন আহমদ, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষের লোক জনের দুই দফা হামলায় বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাটের ঘটনায় সুষ্ঠু তদন্ত ,দোষীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি,নিরাপত্তা নিশ্চিত,ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার। শুক্রবার(২১ আগষ্ট) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বাদাম পট্রিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে রুমা আক্তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে গত ১৫ আগষ্ট শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ১৬ই আগষ্ট একই গ্রামের রানা মিয়া ও আলতাবের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর নুরসহ তার আত্মীয় স্বজনের ৮-৯ টি বসতবাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা লোকজন কোন রকম ভাবে নিজেরদের পড়নের কাপড় ও শিশুদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে জীবন রক্ষা পেলেও হামলাকারীরা ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে ধান,গরু,নৌকা, মোটরসাইকেল,স্বর্ণালংকার,নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রী সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন

এ ঘটনায় রুমা আক্তার বাদী হয়ে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। মামলা দায়ের পর আবারও ১৭ই আগস্ট একই হামলাকারীরা আবারও আব্দুর নুরের অন্যান্য আত্মীয় স্বজনের বসত ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে টিনের বেড়া,শোকেস ও আসবাবপত্র ভাঙচুর করে,শোকেসের তালা ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ন,৬ ভরি রুপা, নগদ ৮০ হাজার টাকা,১০০ মণ ধান,দুটি ফ্রিজ,তিনটি ষাঁড়,চারটি গাভিন গরু, ধান ভাঙানোর মেশিন, পাওয়ার টিলারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা তামান্না বেগমকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টা করে। এ ঘটনায় আছমা খাতুন গত ১৭ আগষ্ট তাহিরপুর থানায় ২২ জনের নাম উল্লেখ করে ও আরও ১০ থেকে ১৫ অজ্ঞাত রেখে উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে। রুমা আক্তার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেন,বর্তমানে চরম নিরাপত্তাহীনতার রয়েছি। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। এই ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রফিক আহমদ জানিয়েছেন,এই বিষয় তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা, ৪ মামলায় জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৩:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

সামায়ুন আহমদ, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষের লোক জনের দুই দফা হামলায় বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাটের ঘটনায় সুষ্ঠু তদন্ত ,দোষীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি,নিরাপত্তা নিশ্চিত,ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার। শুক্রবার(২১ আগষ্ট) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বাদাম পট্রিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে রুমা আক্তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে গত ১৫ আগষ্ট শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ১৬ই আগষ্ট একই গ্রামের রানা মিয়া ও আলতাবের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর নুরসহ তার আত্মীয় স্বজনের ৮-৯ টি বসতবাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা লোকজন কোন রকম ভাবে নিজেরদের পড়নের কাপড় ও শিশুদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে জীবন রক্ষা পেলেও হামলাকারীরা ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে ধান,গরু,নৌকা, মোটরসাইকেল,স্বর্ণালংকার,নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রী সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য