Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন ধুনট বেলকুচি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নাটোরে জুয়ার আসর থেকে ৩৯ হাজার টাকাসহ চারজন আটক নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান

শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১০৫ সময় দেখুন

মো. আব্দুল করিম গাজী,শরণখোলা, (বাগেরহাট) প্রতিনিধি: মানুষের পাশে, মানুষের অধিকারে-স্বেচ্ছাসেবক দল থাকবে জনতার দ্বারে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় শরণখোলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান সেপাইয়ের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়ে রায়েন্দা বাজারের প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় অনেক নেতাকর্মীর মাথায় হলুদ ফিতা বাঁধা ছিল। হাতে ছিল দলীয় ব্যানার ও বিভিন্ন স্লোগান। র‍্যালিকে ঘিরে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

আরও পড়ুনঃ  নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মনিরুজ্জামান সেপাইয়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোল্লা ইব্রাহিম, সদস্য সচিব জনাব আল আমিন খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনাব মামুন গাজী, সাবেক যুবদল নেতা আবুল বাশার খান, আব্দুল্লাহ আল মামুন রানা, সোহাগ তালুকদার, মনিরুজ্জামান মনির ও সোহেল ফরাজী। সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের রাজনীতি শুধু দলীয় কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর মাধ্যমে জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে "দৈনিক আজকের জনবাণী" প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অঙ্গীকার হওয়া উচিত- রাজনীতিকে মানুষের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করা। মানুষের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য দাবীর পক্ষে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সোচ্চার হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে। আলোচনা সভায় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি সাংগঠনিক দিবস নয়-এটি মানুষের পাশে দাঁড়ানোর নতুন অঙ্গীকারের দিন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দুর্যোগে সহযোগিতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান, বৃক্ষরোপণ, মাদকবিরোধী সামাজিক আন্দোলন এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে উদ্যোগে ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেটের সময়: ০৮:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

মো. আব্দুল করিম গাজী,শরণখোলা, (বাগেরহাট) প্রতিনিধি: মানুষের পাশে, মানুষের অধিকারে-স্বেচ্ছাসেবক দল থাকবে জনতার দ্বারে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় শরণখোলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান সেপাইয়ের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়ে রায়েন্দা বাজারের প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় অনেক নেতাকর্মীর মাথায় হলুদ ফিতা বাঁধা ছিল। হাতে ছিল দলীয় ব্যানার ও বিভিন্ন স্লোগান। র‍্যালিকে ঘিরে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

আরও পড়ুনঃ  মান্দায় ঔষুধ ও সারের অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

মনিরুজ্জামান সেপাইয়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোল্লা ইব্রাহিম, সদস্য সচিব জনাব আল আমিন খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনাব মামুন গাজী, সাবেক যুবদল নেতা আবুল বাশার খান, আব্দুল্লাহ আল মামুন রানা, সোহাগ তালুকদার, মনিরুজ্জামান মনির ও সোহেল ফরাজী। সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের রাজনীতি শুধু দলীয় কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর মাধ্যমে জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অঙ্গীকার হওয়া উচিত- রাজনীতিকে মানুষের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করা। মানুষের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য দাবীর পক্ষে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সোচ্চার হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে। আলোচনা সভায় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি সাংগঠনিক দিবস নয়-এটি মানুষের পাশে দাঁড়ানোর নতুন অঙ্গীকারের দিন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দুর্যোগে সহযোগিতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান, বৃক্ষরোপণ, মাদকবিরোধী সামাজিক আন্দোলন এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আরও পড়ুনঃ  চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ এক যুবক আটক