Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন ধুনট বেলকুচি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, একজনকে জরিমানা তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নাটোরে জুয়ার আসর থেকে ৩৯ হাজার টাকাসহ চারজন আটক নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান

নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪৪ সময় দেখুন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির মিয়া উপস্থিত ছিলেন। অভিযানে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, নিউ এশিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং নাগরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  নতুন কুঁড়ি স্পোর্টস: মনপুরার ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের নাম পরিবর্তন করে ‘ক্লিনিক অ্যান্ড হাসপাতাল’ নাম ব্যবহার করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নিউ এশিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অপরিচ্ছন্ন পরিবেশ ও ল্যাব কক্ষে এসি না থাকার অভিযোগে ১০ হাজার টাকা এবং নাগরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অন্য ঠিকানার লাইসেন্স ব্যবহারের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নিয়ম-নীতি মেনে পরিচালনা, বৈধ লাইসেন্স সংরক্ষণ এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  চিকিৎসার মানোন্নয়নে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৭:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির মিয়া উপস্থিত ছিলেন। অভিযানে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, নিউ এশিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং নাগরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে চাচার যৌন লালসার শিকার হয়েছেন বাক ও শ্রবন প্রতিবন্ধী এক কিশোরী

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের নাম পরিবর্তন করে ‘ক্লিনিক অ্যান্ড হাসপাতাল’ নাম ব্যবহার করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নিউ এশিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অপরিচ্ছন্ন পরিবেশ ও ল্যাব কক্ষে এসি না থাকার অভিযোগে ১০ হাজার টাকা এবং নাগরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অন্য ঠিকানার লাইসেন্স ব্যবহারের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নিয়ম-নীতি মেনে পরিচালনা, বৈধ লাইসেন্স সংরক্ষণ এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  পানছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত