Dhaka ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত: প্রেস ক্লাব ও মনপুরা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা বইয়ের পাতায় নৈতিকতা আর আলোর সন্ধান: দক্ষিণ কেরানীগঞ্জের তরুণ রাজকুমার আরবিদ ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত ধুনটে মাদকসহ ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ বিকেএসপির সামনে ফুটপাত দখল করে টাকা আদায়ের অভিযোগ সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি এমপির গাড়িতে হামলা ভাঙচুর জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ নাটোর লালপুরে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ গণ পরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস

চট্টগ্রামে শুরু হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৫০ সময় দেখুন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :  বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ‘শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৬।  ১৪ আগষ্ট ( শুক্রবার) বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী। টুর্নামেনট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মসিউল আলম স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও এনামুল হক এনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন টুনামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বলেন “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” শ্লোগানে বর্তমান সরকার স্পোর্টসকে একটি অর্থনৈতিক কর্মকান্ডের মধ্যে নিয়ে আসার জন্য কাজ করছে। আমাদের ছেলে মেয়েদেরকে মোবাইল আসক্তি ও মাদক থেকে বের করে আনতে হলে লেখাপড়ার পাশাপাশি সবাইকে খেলার মাঠে নিয়ে আসতে হবে। সুতরাং এই লক্ষে খেলাধুলা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নগরকান্দা উপজেলায়এক মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে আরেক মাদ্রাসাছাত্রের ৫ বছরের কারাদণ্ড

তিনি বলেন, স্পোর্টস দিক থেকে চট্টগ্রাম গুরুত্ব অনেক বেশী। আমাদের প্রধানমন্ত্রী চট্টগ্রামকেই বেঁচে নিয়েছেন প্রাইম মিনিস্টার্স ফুটবল উদ্বোধনের জন্য। প্রাইম মিনিস্টার্স ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম থেকেই শুরু হবে। মন্ত্রী বলেন, স্পোর্টস নিয়ে দলাদলির কোন অবকাশ ও সবাই সব জায়গায় যাওয়ার কোন প্রয়োজন নেই। আমরা যারা স্পোর্টস ভালবাসি তারাই স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাব। । প্রধান অতিথি তার বক্তব্যে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও টুর্নামেন্ট আয়োজনের জন্য নগর বিএনপিকে ধন্যবাদ জানিয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সামশুল আলম, বিএনপি নেতা আবুল হাসেম বক্কর, ভোলা মিয়া, এম এ আজিজ, এ্যাডভোকেট আবদুস সাত্তার, আজিম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী, আহামেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, জয়নাল আবেদিন, মোহাম্মদ মহসীন, কামরুল ইসলাম, ইসমাইল বালি, ক্রীড়া দলের মামুন উদ্দিন মামুন, নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, সোহেল আহমেদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আওয়াল, মোহাম্মদ ইয়াকুব, নগর বিএনপি নেতা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও অংশগ্রহনকারী দলের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রংপুরে রিকশা গ্যারেজ মালিককে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

উদ্বোধনী ম্যাচে রেলওয়ে কলোনি স্কুলে জয় :  উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত প্রথম ম্যাচে – বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৪ – ০ গোলে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মোঃ আরিফ ও মোঃ ইয়াছিন ২ টি করে গোল করেন। খেলা শেষে উদ্বোধনী খেলার ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের মোঃ আরিফ এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

আরও পড়ুনঃ  ঈদগাঁও বাস স্টেশন ও বাজারে সড়ক দখল: চরম ভোগান্তিতে পথচারী-রোগীরা
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত: প্রেস ক্লাব ও মনপুরা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা

চট্টগ্রামে শুরু হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আপডেটের সময়: ০৮:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :  বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ‘শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৬।  ১৪ আগষ্ট ( শুক্রবার) বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী। টুর্নামেনট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মসিউল আলম স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও এনামুল হক এনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন টুনামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বলেন “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” শ্লোগানে বর্তমান সরকার স্পোর্টসকে একটি অর্থনৈতিক কর্মকান্ডের মধ্যে নিয়ে আসার জন্য কাজ করছে। আমাদের ছেলে মেয়েদেরকে মোবাইল আসক্তি ও মাদক থেকে বের করে আনতে হলে লেখাপড়ার পাশাপাশি সবাইকে খেলার মাঠে নিয়ে আসতে হবে। সুতরাং এই লক্ষে খেলাধুলা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রংপুরে রিকশা গ্যারেজ মালিককে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

তিনি বলেন, স্পোর্টস দিক থেকে চট্টগ্রাম গুরুত্ব অনেক বেশী। আমাদের প্রধানমন্ত্রী চট্টগ্রামকেই বেঁচে নিয়েছেন প্রাইম মিনিস্টার্স ফুটবল উদ্বোধনের জন্য। প্রাইম মিনিস্টার্স ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম থেকেই শুরু হবে। মন্ত্রী বলেন, স্পোর্টস নিয়ে দলাদলির কোন অবকাশ ও সবাই সব জায়গায় যাওয়ার কোন প্রয়োজন নেই। আমরা যারা স্পোর্টস ভালবাসি তারাই স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাব। । প্রধান অতিথি তার বক্তব্যে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও টুর্নামেন্ট আয়োজনের জন্য নগর বিএনপিকে ধন্যবাদ জানিয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সামশুল আলম, বিএনপি নেতা আবুল হাসেম বক্কর, ভোলা মিয়া, এম এ আজিজ, এ্যাডভোকেট আবদুস সাত্তার, আজিম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী, আহামেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, জয়নাল আবেদিন, মোহাম্মদ মহসীন, কামরুল ইসলাম, ইসমাইল বালি, ক্রীড়া দলের মামুন উদ্দিন মামুন, নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, সোহেল আহমেদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আওয়াল, মোহাম্মদ ইয়াকুব, নগর বিএনপি নেতা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও অংশগ্রহনকারী দলের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ছাগলনাইয়া হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শতভাগ পাস

উদ্বোধনী ম্যাচে রেলওয়ে কলোনি স্কুলে জয় :  উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত প্রথম ম্যাচে – বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৪ – ০ গোলে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মোঃ আরিফ ও মোঃ ইয়াছিন ২ টি করে গোল করেন। খেলা শেষে উদ্বোধনী খেলার ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের মোঃ আরিফ এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

আরও পড়ুনঃ  খেলার সামগ্রী প্রদান করায় বিদ্যালয় প্রতিষ্ঠাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ