Dhaka ০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু, শিক্ষকতা ছিল তাঁর নেশা, মানুষ গড়াই ছিল তাঁর স্বপ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দীঘিনালায় ওএমএস (সুলভ মূল্যে) চাল আটা বিক্রয় শুরু কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

কেরানীগঞ্জে রেল চলাচল শুরু, নতুন যাত্রাপথে যুক্ত হলো দক্ষিণাঞ্চল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৬৬ সময় দেখুন

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: দীর্ঘ প্রতীক্ষার পর কেরানীগঞ্জে শুরু হয়েছে রেল চলাচল। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) থেকে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হয়েছে। এতে কেরানীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার পাশাপাশি ঢাকা ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে। আজ বিকেল থেকেই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন স্টেশন ও ট্রেন চলাচলকে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আনন্দের পরিবেশ। জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টা ৩০ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করবে। এরপর বিকেল ৩টা ৫০ মিনিটে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। মাত্র দুই মিনিট বিরতির পর বিকেল ৩টা ৫২ মিনিটে কেরানীগঞ্জ স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি। ট্রেনটির যাত্রাপথে মুন্সিগঞ্জ, মাওয়া, শিবচর ও ভাঙ্গাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত থাকবে।

আরও পড়ুনঃ  বোনকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

ফলে কেরানীগঞ্জের যাত্রীদের জন্য এসব অঞ্চলে যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন বিভিন্ন কাজে সড়কপথে যাতায়াত করতে গিয়ে যানজটসহ নানা ভোগান্তিতে পড়তে হতো। কেরানীগঞ্জে রেল যোগাযোগ চালু হওয়ায় এখন কম সময়ে ও স্বাচ্ছন্দ্যে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে। রেল চলাচল শুরু হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও যোগাযোগব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কেরানীগঞ্জের সঙ্গে মাওয়া, শিবচর, ভাঙ্গা ও গোপালগঞ্জ অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। নতুন রেলসেবা চালু হওয়াকে কেরানীগঞ্জের যোগাযোগব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা। নিয়মিত ও নিরাপদ রেলসেবা নিশ্চিত হলে ভবিষ্যতে এ রুটে যাত্রীসংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ডিএমপির ৭ এডিসি ও এসি পদে রদবদল
Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

কেরানীগঞ্জে রেল চলাচল শুরু, নতুন যাত্রাপথে যুক্ত হলো দক্ষিণাঞ্চল

আপডেটের সময়: ০৮:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: দীর্ঘ প্রতীক্ষার পর কেরানীগঞ্জে শুরু হয়েছে রেল চলাচল। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) থেকে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হয়েছে। এতে কেরানীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার পাশাপাশি ঢাকা ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে। আজ বিকেল থেকেই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন স্টেশন ও ট্রেন চলাচলকে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আনন্দের পরিবেশ। জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টা ৩০ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করবে। এরপর বিকেল ৩টা ৫০ মিনিটে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। মাত্র দুই মিনিট বিরতির পর বিকেল ৩টা ৫২ মিনিটে কেরানীগঞ্জ স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি। ট্রেনটির যাত্রাপথে মুন্সিগঞ্জ, মাওয়া, শিবচর ও ভাঙ্গাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত থাকবে।

আরও পড়ুনঃ  বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে অননুমোদিত মেলা উচ্ছেদের আল্টিমেটাম ডিএসসিসির

ফলে কেরানীগঞ্জের যাত্রীদের জন্য এসব অঞ্চলে যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন বিভিন্ন কাজে সড়কপথে যাতায়াত করতে গিয়ে যানজটসহ নানা ভোগান্তিতে পড়তে হতো। কেরানীগঞ্জে রেল যোগাযোগ চালু হওয়ায় এখন কম সময়ে ও স্বাচ্ছন্দ্যে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে। রেল চলাচল শুরু হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও যোগাযোগব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কেরানীগঞ্জের সঙ্গে মাওয়া, শিবচর, ভাঙ্গা ও গোপালগঞ্জ অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। নতুন রেলসেবা চালু হওয়াকে কেরানীগঞ্জের যোগাযোগব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা। নিয়মিত ও নিরাপদ রেলসেবা নিশ্চিত হলে ভবিষ্যতে এ রুটে যাত্রীসংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত