Dhaka ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মান্দায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি বগুড়ায় প্রধানমন্ত্রীর শ্বশুর প্রয়াত মাহবুব খানের মাগফিরাত কামনা তাহিরপুরে মাদক সম্রাট কুদ্দুসের বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার থানায় মামলা কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ লালপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়া জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা গ্যাস-বিদ্যুৎ সংকট, ভুতুড়ে বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের স্মারকলিপি

ঢাকা আহ্ছানিয়া মিশনের ৮০ লাখ টাকার নগদ সহায়তা পেল বাঁশখালী-আনোয়ারার এক হাজার পরিবার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩৩ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ, হাইজিন কিট এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। বেসরকারি সংস্থা স্টার্ট নেটওয়ার্ক বাংলাদেশ-এর সহযোগিতায় পরিচালিত এ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মোট ৮০ লাখ টাকা বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২২৫টি, ছনুয়া ইউনিয়নের ১৮০টি, চাম্বল ইউনিয়নের ২০০টি, বাঁশখালী পৌরসভার ৬৫টি, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ২৮০টি এবং বৈরাগ ইউনিয়নের ৫০টিসহ মোট ১ হাজার পরিবারের প্রত্যেককে ৮ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বাউফলে সরকারি সড়কের পাশের ১৩ টি গাছ কেটে নিলেন প্রভাবশালী

এছাড়া প্রতিটি পরিবারের মাঝে একটি করে হাইজিন কিট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কিটে ছিল দুটি স্যাভলন অ্যান্টিসেপটিক সাবান, ৫০০ গ্রাম ওজনের দুটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট, একটি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট, ৫ লিটারের একটি পানির বোতল, একটি নেল কাটার, ১০ প্যাকেট ওরস্যালাইন, একটি প্লাস্টিকের বালতি, একটি প্লাস্টিকের মগ এবং বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার।

আরও পড়ুনঃ  লালপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

সর্বশেষ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ছনুয়া ইউনিয়ের হাজী কালামিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নগদ অর্থবিতরণ সম্পন্ন হয়।

এ উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঢাকা আহ্ছানিয়া মিশন এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তাহিরপুরে মাদক সম্রাট কুদ্দুসের বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার থানায় মামলা

অনুষ্ঠানে বক্তারা বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে এ সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা আহ্ছানিয়া মিশনের ৮০ লাখ টাকার নগদ সহায়তা পেল বাঁশখালী-আনোয়ারার এক হাজার পরিবার

আপডেটের সময়: ০৬:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ, হাইজিন কিট এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। বেসরকারি সংস্থা স্টার্ট নেটওয়ার্ক বাংলাদেশ-এর সহযোগিতায় পরিচালিত এ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মোট ৮০ লাখ টাকা বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২২৫টি, ছনুয়া ইউনিয়নের ১৮০টি, চাম্বল ইউনিয়নের ২০০টি, বাঁশখালী পৌরসভার ৬৫টি, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ২৮০টি এবং বৈরাগ ইউনিয়নের ৫০টিসহ মোট ১ হাজার পরিবারের প্রত্যেককে ৮ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৃথক অভিযানে

এছাড়া প্রতিটি পরিবারের মাঝে একটি করে হাইজিন কিট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কিটে ছিল দুটি স্যাভলন অ্যান্টিসেপটিক সাবান, ৫০০ গ্রাম ওজনের দুটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট, একটি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট, ৫ লিটারের একটি পানির বোতল, একটি নেল কাটার, ১০ প্যাকেট ওরস্যালাইন, একটি প্লাস্টিকের বালতি, একটি প্লাস্টিকের মগ এবং বন্যা-পরবর্তী করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক ৩৬ জুলাই: ফ্যাসিবাদ পতন দিবস,২য় বর্ষপূর্তি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি