Dhaka ০২:১২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম পাহাড়তলী অনুষ্ঠিত হয়েছে পবিত্র ৭ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ফরিদপুর ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পু/রু/ষা/ঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক ইয়াকুব-হান্নানের নেতৃত্বে চট্টগ্রাম জেলা জুলাই যোদ্ধা সংসদের নতুন কমিটি দীঘিনালায় শ্রদ্ধাবান উপাসক জ্যোতি লাল চাকমার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

দাউদকান্দিতে দুর্ঘটনায় পড়া গাড়ির ভিডিও করতে গিয়ে বাসের ধাক্কায় অপর গাড়ি খাদে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪০ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালকের অসাবধানতার কারণে এক অদ্ভুত ও মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে দুটি মাইক্রোবাস। খাদে পড়ে যাওয়া একটি মাইক্রোবাসের ভিডিও ধারণ করতে গিয়ে অন্য আরেকটি মাইক্রোবাস যাত্রীবাহী বাসের ধাক্কায় খাদের কিনারে পড়ে যায়।​বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়ক দিয়ে চট্টগ্রামগামী একটি গতিশীল মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। সে সময় পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসের চালক ওই দুর্ঘটনার দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করতে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভিডিও ধারণরত মাইক্রোবাসটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় মাইক্রোবাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারে পড়ে যায়। ​ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোতে আটকে পড়া চালকদের উদ্ধার করেন। গাড়িগুলোতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ​উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রিফাত আহাম্মেদ জানান, গাড়ি দুটি খাদে পড়ে যেতে দেখেই আমরা দৌড়ে গিয়ে চালকদের উদ্ধার করি। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। ​এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম জানান, চালকদের অতিরিক্ত অসাবধানতা ও বেপরোয়া ভাবই এই দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনায় গুরুতর কেউ আহত হননি। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম পাহাড়তলী অনুষ্ঠিত হয়েছে পবিত্র ৭ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী

দাউদকান্দিতে দুর্ঘটনায় পড়া গাড়ির ভিডিও করতে গিয়ে বাসের ধাক্কায় অপর গাড়ি খাদে

আপডেটের সময়: ০৫:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালকের অসাবধানতার কারণে এক অদ্ভুত ও মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে দুটি মাইক্রোবাস। খাদে পড়ে যাওয়া একটি মাইক্রোবাসের ভিডিও ধারণ করতে গিয়ে অন্য আরেকটি মাইক্রোবাস যাত্রীবাহী বাসের ধাক্কায় খাদের কিনারে পড়ে যায়।​বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়ক দিয়ে চট্টগ্রামগামী একটি গতিশীল মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। সে সময় পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসের চালক ওই দুর্ঘটনার দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করতে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভিডিও ধারণরত মাইক্রোবাসটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় মাইক্রোবাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারে পড়ে যায়। ​ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোতে আটকে পড়া চালকদের উদ্ধার করেন। গাড়িগুলোতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ​উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রিফাত আহাম্মেদ জানান, গাড়ি দুটি খাদে পড়ে যেতে দেখেই আমরা দৌড়ে গিয়ে চালকদের উদ্ধার করি। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। ​এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম জানান, চালকদের অতিরিক্ত অসাবধানতা ও বেপরোয়া ভাবই এই দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনায় গুরুতর কেউ আহত হননি। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত