Dhaka ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মান্দায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি বগুড়ায় প্রধানমন্ত্রীর শ্বশুর প্রয়াত মাহবুব খানের মাগফিরাত কামনা তাহিরপুরে মাদক সম্রাট কুদ্দুসের বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার থানায় মামলা কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ লালপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়া জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা গ্যাস-বিদ্যুৎ সংকট, ভুতুড়ে বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের স্মারকলিপি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবানে শহিদদের প্রতি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো,
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৬টা ১ মিনিটে বান্দরবান সদরস্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের নেতৃত্বে পরিষদের কর্মকর্তারা শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার মো. আবুল মনসুর, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা শহিদদের আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  লালপুর বাজারে নিরাপত্তা জোরদারে জরুরি সভা, বাজারকে ৫ ইউনিটে ভাগের সিদ্ধান্ত
Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবানে শহিদদের প্রতি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

আপডেটের সময়: ০১:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

মাসুদ রানা মাসুম, পার্বত্য ব্যুরো,
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৬টা ১ মিনিটে বান্দরবান সদরস্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের নেতৃত্বে পরিষদের কর্মকর্তারা শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার মো. আবুল মনসুর, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা শহিদদের আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ১০০ পিস ইয়াবা সহ এক যুবক আটক