Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন গুলিতে নিহত নূরে আলমকে স্মরণ করল ভোলা জেলা ছাত্রদল চট্টগ্রামে জুলাই আন্দোলন স্মরণ ফ্যাসিস্ট হাসিনা ৩ শতাধিক শ্রমিককে হত্যা করেছে : মুহাম্মদ নজরুল ইসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা দুই রুশ নাগরিকের মারামারির ঘটনায় নিহত ১ ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান দেবিদ্বারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালনে দুই দিনব্যাপী কর্মসূচি বাউফলে সরকারি সড়কের পাশের ১৩ টি গাছ কেটে নিলেন প্রভাবশালী ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি আটক তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।

এ ইউ এম শহীদুল্লাহ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে অদ্য ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, আনুমানিক ০৩:২০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে জনৈক কামালের মুদি দোকানের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  পত্নী তলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ যুবক আটক

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। আটকের পর দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোমরে গোঁজা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ম্যাগাজিনের ভিতরে ০৩ (তিন) রাউন্ড গুলি (০২টি তাজা ও ০১টি আঘাতপ্রাপ্ত) এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

গ্রেপ্তারকৃত ব্যক্তি হাফেজ শফিক (১৯)। তিনি ফারুক আহমেদ ও লায়লা বেগম এর ছেলে। তার ঠিকানা—এফসিএন-১৭২৬১৪, রোহিঙ্গা ক্যাম্প-১১, ব্লক-এ/৬, হেড সাব্বির, ব্লক মাঝি শাহ আলম, উখিয়া, কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অস্ত্র বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা প্রদান করতে পারেনি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত আলামত এবং সংশ্লিষ্ট কাগজপত্র উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  অমর সাধক, মরমি কবি ও বাউলসাধক জালাল উদ্দীন খাঁর ৫৪তম প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা

র‌্যাব বিশ্বাস করে, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন

র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।

আপডেটের সময়: ০৬:১৪:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

এ ইউ এম শহীদুল্লাহ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে অদ্য ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, আনুমানিক ০৩:২০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে জনৈক কামালের মুদি দোকানের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ: জানুন আপনার পরীক্ষা কবে

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। আটকের পর দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোমরে গোঁজা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ম্যাগাজিনের ভিতরে ০৩ (তিন) রাউন্ড গুলি (০২টি তাজা ও ০১টি আঘাতপ্রাপ্ত) এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  পত্নী তলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ যুবক আটক

গ্রেপ্তারকৃত ব্যক্তি হাফেজ শফিক (১৯)। তিনি ফারুক আহমেদ ও লায়লা বেগম এর ছেলে। তার ঠিকানা—এফসিএন-১৭২৬১৪, রোহিঙ্গা ক্যাম্প-১১, ব্লক-এ/৬, হেড সাব্বির, ব্লক মাঝি শাহ আলম, উখিয়া, কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অস্ত্র বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা প্রদান করতে পারেনি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত আলামত এবং সংশ্লিষ্ট কাগজপত্র উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি আটক