Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় অবৈধভাবে সার মজুদের অভিযোগ, গোডাউনের সামনে ছাত্রদলের বিক্ষোভ ও অনশন ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ৩ শতাধিক নারী- পুরুষ কাশিমপুরে সীমানাপ্রাচীর নির্মাণে বাধা, ২৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নগরকান্দায় পূজা মণ্ডপে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সচেতনতামূলক সভা সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ মেহেন্দিগঞ্জের ধুলিয়ার মধ্যচরে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন শহীদ ওসমান বিন হাদীকে হত্যার পর দেশি-বিদেশী চক্র এটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে: জাবের জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পোটানোর অভিযোগ,গ্রোপ্তার এক যুবক….

আমাকে ক্ষ্যাপালে হাফপ্যান্ট খুলে যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২৫৩ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাকে ‘ক্ষ্যাপাতে’ না। তা না হলে ‘হাফপ্যান্ট খুলে’ দেবেন। তার সঙ্গে হাংকিপাংকি’ করতেও মানা করেছেন। আজ শনিবার নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আপনার বিরোধিতা করতে চাই না। কিন্তু নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফপ্যান্ট খুলে দিইনি তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাংকিপাংকি করবেন না। এনসিপির এই প্রার্থী বলেন, আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না। সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন, খেলা হবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে

দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন? এক হাদি মারা গিয়েছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবু এই ৮ আসন আমরা ছাড়ব না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপির অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল। একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে ঋণখেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।

আরও পড়ুনঃ  মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

নাসীরুদ্দীন পাটওয়ারী শুধু নেগেটিভ কথা বলেন এমন প্রোপাগান্ডা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, পজিটিভ কথাটা হলো আমরা চাঁদাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই, এটাই বাংলাদেশের পজিটিভ কথা। দুর্নীতি, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই। কারণ এসব সন্ত্রাসীর কারণে আমার আর কোনো ওসমান হাদি ভাই যেন শহীদ না হন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় অবৈধভাবে সার মজুদের অভিযোগ, গোডাউনের সামনে ছাত্রদলের বিক্ষোভ ও অনশন

আমাকে ক্ষ্যাপালে হাফপ্যান্ট খুলে যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেটের সময়: ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাকে ‘ক্ষ্যাপাতে’ না। তা না হলে ‘হাফপ্যান্ট খুলে’ দেবেন। তার সঙ্গে হাংকিপাংকি’ করতেও মানা করেছেন। আজ শনিবার নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধীদল রাজপথে নতুন নাটক করছে: রিজভী

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আপনার বিরোধিতা করতে চাই না। কিন্তু নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফপ্যান্ট খুলে দিইনি তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাংকিপাংকি করবেন না। এনসিপির এই প্রার্থী বলেন, আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না। সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন, খেলা হবে।

আরও পড়ুনঃ  পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন? এক হাদি মারা গিয়েছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবু এই ৮ আসন আমরা ছাড়ব না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপির অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল। একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে ঋণখেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।

আরও পড়ুনঃ  সরকারের মুখে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস শুনতে শুনতে জাতি বিরক্ত: এবি পার্টি