Dhaka ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনকুটিয়ায় কারখানার জেনারেটরে আগুন, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও শ্রমিক মিছিল জুলাই শহীদদের স্মরণে মোকামতলায় ফুটবল উৎসব, মাঠজুড়ে জনতার ঢল তারাগঞ্জে মহাসড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার অপমৃত্যুর মামলা ধামইরহাটে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পৃথক অভিযানে পবায় জেন্ডার, গণতন্ত্র ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক গম্ভীরার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শার্শায় ৬৫ পুরিয়া গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার আ. লীগের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: ডা. শফিকুর রহমান জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

চলতি মাসেই চট্টগ্রাম–কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস :রেলপথ প্রতিমন্ত্রী

এ ইউ এম শহীদুল্লাহ , চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধি:

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চট্টগ্রাম–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস যুক্ত করা হবে এবং চলতি মাসেই কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের রেলস্টেশনগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হবে। শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার সফরের অংশ হিসেবে চকরিয়া হারবাং রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কক্সবাজারগামী যাত্রী ও পর্যটকের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ ও যাত্রীসেবা আধুনিকায়নে কাজ করছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং টিকিটের ওপর চাপও হ্রাস পাবে।

আরও পড়ুনঃ  মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

তিনি বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে স্টেশনটির পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সেবার মান আরও উন্নত করা যায়।

আরও পড়ুনঃ  বগুড়ায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

রেলস্টেশনের নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রেলপথ নির্মাণের সময় লাগানো প্রায় ১ লাখ ৪০ হাজার গাছের বর্তমান অবস্থা যাচাই ও সংরক্ষণের বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে তিনি স্টেশনের বিভিন্ন অবকাঠামো, যাত্রীসেবা কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।এতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া থানার ওসি আরিফুর রহমান,
তমা কনস্ট্রাকশনের পরিচালক বিমল শাহ, মন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলম, ব্যাক্তিগত কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়া বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে মতবিনিময় সভা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনকুটিয়ায় কারখানার জেনারেটরে আগুন, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে

চলতি মাসেই চট্টগ্রাম–কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস :রেলপথ প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

এ ইউ এম শহীদুল্লাহ , চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধি:

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চট্টগ্রাম–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস যুক্ত করা হবে এবং চলতি মাসেই কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের রেলস্টেশনগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হবে। শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার সফরের অংশ হিসেবে চকরিয়া হারবাং রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কক্সবাজারগামী যাত্রী ও পর্যটকের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ ও যাত্রীসেবা আধুনিকায়নে কাজ করছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং টিকিটের ওপর চাপও হ্রাস পাবে।

আরও পড়ুনঃ  নজিপুরে পর্দা উঠছে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ এর

তিনি বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে স্টেশনটির পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সেবার মান আরও উন্নত করা যায়।

আরও পড়ুনঃ  বগুড়া বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে মতবিনিময় সভা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা

রেলস্টেশনের নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রেলপথ নির্মাণের সময় লাগানো প্রায় ১ লাখ ৪০ হাজার গাছের বর্তমান অবস্থা যাচাই ও সংরক্ষণের বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে তিনি স্টেশনের বিভিন্ন অবকাঠামো, যাত্রীসেবা কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।এতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া থানার ওসি আরিফুর রহমান,
তমা কনস্ট্রাকশনের পরিচালক বিমল শাহ, মন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলম, ব্যাক্তিগত কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা: বিজিবির পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত