
মোঃ শরিফ হোসেন,ভোলা জেলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টায় ভোলার সদর থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের বলিবাড়ির রাস্তা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইজ ভোলা।আটককৃত ব্যক্তির নাম মোঃ সাইফুল ইসলাম মিরাজ (২৫)। তিনি ভেদুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরকালি গ্রামের মোঃ সিরাজ চৌকিদারের ছেলে।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বলিবাড়ির রাস্তা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে সন্দেহজনক হিসেবে সাইফুল ইসলাম মিরাজকে তল্লাশি করা হলে তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজাসহ তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 









