Dhaka ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: সমাজকল্যাণমন্ত্রী চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ঘোষণা ভেদরগঞ্জে এমপি বরাদ্দের অফিস উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সরিষাবাড়িতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সন্দেহে দুই জন আটক দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার ভেদরগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা নিত্যবাজারে অস্থিরতা: বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম পদযাত্রায় বাধা হামলা এনসিপির সংকট না সম্ভাবনা

ফরিদপুরে ৪২ পিস ইয়াবাসহ কুঠিবাড়ি এলাকা থেকে মাদক কারবারি আটক

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, গত ২৮ জুলাই ২০২৬ রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে কোতোয়ালী থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাসেল মোল্লাকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হলে পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে মেথামফিটামিন যুক্ত ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযানে অংশ নেওয়া পরিদর্শক বেলায়েত হোসেন (ক সার্কেল) বাদী হয়ে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুনঃ  রাজনৈতিক মামলায় শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডল গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

ফরিদপুরে ৪২ পিস ইয়াবাসহ কুঠিবাড়ি এলাকা থেকে মাদক কারবারি আটক

আপডেটের সময়: ০৭:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬