Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ তাহিরপুর নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়নে সরকারি চাকুরীর ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকি স্বামীকে বাঁচাতে খালে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু: বদলগাছীতে নবদম্পতির মর্মান্তিক পরিণতি

চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাব্বির হোসেন মিদুল : স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম: আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার  হাসান মোঃ শওকত আলী-এর সাথে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার ২৫ শে জুলাই নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যকার পেশাগত সমন্বয় বৃদ্ধি এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন  চট্টগ্রাম প্রেস ক্লাবে আহ্বায়ক সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম কচি।

আরও পড়ুনঃ  সি পি বি র কর্মসূচি র অংশ হিসেবে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী বলেন, “সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে এবং গণমানুষের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেন। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।” এ সময় তিনি নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা বৃদ্ধিতে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু
Tag :
জনপ্রিয় পোস্ট

শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান

চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আপডেটের সময়: ০৯:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সাব্বির হোসেন মিদুল : স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম: আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার  হাসান মোঃ শওকত আলী-এর সাথে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার ২৫ শে জুলাই নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যকার পেশাগত সমন্বয় বৃদ্ধি এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন  চট্টগ্রাম প্রেস ক্লাবে আহ্বায়ক সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম কচি।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই: উদ্ধার, আটক ১