Dhaka ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড নাগরিক সেবা হাতের মুঠোয়: ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপের যাত্রা শুরু প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ,

গণভোটের পক্ষে কাজ করবে জামায়াত: শফিকুর রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২০৮ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন গণভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ মঙ্গলবার আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যকালে এই তথ্য জানান তিনি। একই সঙ্গে আসন্ন নির্বাচনে জয় পেলে জামায়াতে ইসলামী বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবে বলে দাবি করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা যদি সুযোগ পাই বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবো। নারীরা দেশের মোট আয়ে অংশগ্রহণ করছে, নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করবো। আমাদের একটি সম্ভাবনাময় তরুণ প্রজন্ম রয়েছে, তারা দেশের সম্ভাবনার জন্য কাজ করছে। আমার দলও তাদের জন্য করবে।

আরও পড়ুনঃ  বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামায়াত আমির আরও বলেন, সারা বিশ্বের মানুষ জানে ২০২৪ সালে আমরা নিজেদের মুক্ত করেছি। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে ২৪ সালের আগস্টে। এসময় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে নিহত হয়েছেন। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ, তারা চেষ্টা করেছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। তিনি বলেন, এটা নতুন বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বে নতুন যাত্রা শুরু করেছে। অর্থীনীতিতেও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পার্টনার হয়ে কাজ করবে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে। আমাদের দলও সবার সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে।

আরও পড়ুনঃ  স্পেন বিশ্বকাপ জেতায় খুশিতে ভাসছেন ফিলিস্তিনিরা

এর আগে সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সামিটের শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। উদ্বোধনী পর্বে সামিটের উদ্দেশ্য ও কাঠামো তুলে ধরা হবে। দিনব্যাপী এই সামিটে বিশেষজ্ঞদের প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা এবং মতবিনিময়ের মধ্য দিয়ে নীতিগত সুপারিশ প্রণয়নের পরিকল্পনা রয়েছে। জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করতেই এই আয়োজন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেবেন।

আরও পড়ুনঃ  বরিশালে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

এ বিষয়ে জামায়াতের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচারসহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা উপস্থাপন করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮

গণভোটের পক্ষে কাজ করবে জামায়াত: শফিকুর রহমান

আপডেটের সময়: ০৫:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন গণভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ মঙ্গলবার আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যকালে এই তথ্য জানান তিনি। একই সঙ্গে আসন্ন নির্বাচনে জয় পেলে জামায়াতে ইসলামী বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবে বলে দাবি করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা যদি সুযোগ পাই বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবো। নারীরা দেশের মোট আয়ে অংশগ্রহণ করছে, নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করবো। আমাদের একটি সম্ভাবনাময় তরুণ প্রজন্ম রয়েছে, তারা দেশের সম্ভাবনার জন্য কাজ করছে। আমার দলও তাদের জন্য করবে।

আরও পড়ুনঃ  পাহাড়ধস ও বন্যায় লণ্ডভণ্ড লামা,শুধু প্রাকৃতিক দুর্যোগ, নাকি দীর্ঘদিনের পরিবেশ ধ্বংসের মাশুল?

জামায়াত আমির আরও বলেন, সারা বিশ্বের মানুষ জানে ২০২৪ সালে আমরা নিজেদের মুক্ত করেছি। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে ২৪ সালের আগস্টে। এসময় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে নিহত হয়েছেন। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ, তারা চেষ্টা করেছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। তিনি বলেন, এটা নতুন বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বে নতুন যাত্রা শুরু করেছে। অর্থীনীতিতেও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পার্টনার হয়ে কাজ করবে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে। আমাদের দলও সবার সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ