Dhaka ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ ফ্রি গেঞ্জি আর বিজ্ঞাপনের ফাঁদ: ডাক্তার ও ক্লিনিকের প্রচারে নয়া কৌশল পঞ্চগড়ে রাঙ্গুনিয়ায় কৃষিকাজ করতে এসে ভোলার শ্রমিকের মৃত্যু ঈশ্বরদীতে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার ডিমলা সীমান্তে বিজিবির অভিযান: ৫টি ভারতীয় গরু জব্দ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান রোহিঙ্গা ভোটার কাণ্ড: আলীকদমে ইউপি চেয়ারম্যান ও ৩ মেম্বার সাময়িক বরখাস্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা

রোহিঙ্গা ভোটার কাণ্ড: আলীকদমে ইউপি চেয়ারম্যান ও ৩ মেম্বার সাময়িক বরখাস্ত

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় টাকার বিনিময়ে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ভুয়া নাগরিকত্ব সনদ ও প্রত্যয়নপত্র দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।সাময়িক বরখাস্ত হওয়া অন্য জনপ্রতিনিধিরা হলেন— আলীকদম সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জাকের হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সময় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে অর্থের বিনিময়ে এই জনপ্রতিনিধিরা রোহিঙ্গাদের ভুয়া ঠিকানায় ‘রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ও ভুয়া নাগরিকত্ব সনদ প্রদান করেন। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে একটি শক্তিশালী জালিয়াতি সিন্ডিকেট এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল।পরবর্তীতে উপজেলা প্রশাসনের গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান ও নথিপত্র যাচাইয়ে অভিযুক্ত জনপ্রতিনিধিদের জড়িত থাকার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে।স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এটি সাময়িক বরখাস্তের আদেশ। অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশের জবাব, তদন্তের পরবর্তী অগ্রগতি এবং জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মতো স্পর্শকাতর জাতীয় ইস্যুতে জনপ্রতিনিধিদের বরখাস্তের এই ঘটনায় আলীকদমজুড়ে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল জাতীয় নিরাপত্তা রক্ষায় এই জালিয়াতি চক্রের সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব যোগাযোগ বন্ধ রয়েছে
Tag :
জনপ্রিয় পোস্ট

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রোহিঙ্গা ভোটার কাণ্ড: আলীকদমে ইউপি চেয়ারম্যান ও ৩ মেম্বার সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ০৪:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় টাকার বিনিময়ে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ভুয়া নাগরিকত্ব সনদ ও প্রত্যয়নপত্র দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।সাময়িক বরখাস্ত হওয়া অন্য জনপ্রতিনিধিরা হলেন— আলীকদম সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জাকের হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সময় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে অর্থের বিনিময়ে এই জনপ্রতিনিধিরা রোহিঙ্গাদের ভুয়া ঠিকানায় ‘রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ও ভুয়া নাগরিকত্ব সনদ প্রদান করেন। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে একটি শক্তিশালী জালিয়াতি সিন্ডিকেট এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল।পরবর্তীতে উপজেলা প্রশাসনের গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান ও নথিপত্র যাচাইয়ে অভিযুক্ত জনপ্রতিনিধিদের জড়িত থাকার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে।স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এটি সাময়িক বরখাস্তের আদেশ। অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশের জবাব, তদন্তের পরবর্তী অগ্রগতি এবং জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মতো স্পর্শকাতর জাতীয় ইস্যুতে জনপ্রতিনিধিদের বরখাস্তের এই ঘটনায় আলীকদমজুড়ে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল জাতীয় নিরাপত্তা রক্ষায় এই জালিয়াতি চক্রের সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  জাতীয় পর্যায় শ্রেষ্ঠ হলেন প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন