
আঃজলিল উপজেলা প্রতিনিধি শ্রীপুর মাগুর: মাগুরার জেলার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৩ জুলাই সোমবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপবৃত্তি হিসাবে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ কিছু এলাকার জন্য উন্নয়ন সহায়তা”-শীর্ষক কর্মসূচির আওতায় শ্রীপুর উপজেলা প্রশাসন উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের বিশেষ প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার এবং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড: মুসাফির নজরুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আদিবাসী সম্প্রদায়। অনুষ্ঠান শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ৩০ জন ছাত্র-ছাত্রীকে আর্থিক অনুদান, ৩ জন নারীকে সেলাই মেশিন ও ৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।
প্রতিবেদকের নাম 


















