Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

হলুদ আভায় স্বপ্ন বুনছেন দুমকির কৃষকরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১০৮ সময় দেখুন

দুমকি প্রতিনিধিঃ প্রতিনিধিঃ অল্প খরচে অধিক লাভজনক ও ভোজ্যতেলের চাহিদা মেটাতে পটুয়াখালীর দুমকিতে দিন দিন বাড়ছে সরিষার চাষ। এরমধ্যে হলুদ রঙের ফুলে ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত। ফুল প্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সরিষার ক্ষেতগুলো।

হলুদ রঙের ফুলে ভরা সরিষা ক্ষেতের সাথে শীতের শেষ লগ্নে হরেক রকম পোশাক পড়ে ছবি ও সেলফি তুলতে দেখা যাচ্ছে ফুল প্রেমীদের। অপরদিকে মৌমাছি, প্রজাপতিসহ নানা জাতের কীটপতঙ্গের আনাগোনা ও মধু সংগ্রহের দৃশ্য আরো আকর্ষণীয় করে তোলে পুরো ক্ষেত জুড়ে। এরমধ্যে কোনো কোনো ক্ষেতে আগাম জাতের সরিষা ক্ষেত ফুলে ফুলে ভরে উঠেছে। দিগন্ত জুড়ে সারামাঠ যেন হল হলুদের চাঁদরে ছেঁয়ে গেছে।

আরও পড়ুনঃ  সুন্দরবন সংরক্ষণে যুব সমাজকে ভূমিকা পালন করার আহবান 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত দুমকি উপজেলার বিভিন্ন মাঠে ছড়িয়ে ছিটিয়ে কৃষকরা আবাদ করেছে সরিষার। চলতি মৌসুমে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ৫০ হেক্টর থাকলেও বাস্তবে তারচেয়ে বেশি জমিতে চাষাবাদ করা হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল জাতের বিনামূল্যে সরিষা ও সার বিতরণ করা হয়েছে। বারি -১৭,১১,১৪ ও বিনা- ৮ জাতের সরিষার আবাদ বেশিহয়েছে ।

শ্রীরামপুর ইউনিয়নের ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বৃদ্ধ কৃষক আঃ মান্নান চৌধুরী বলেন, ভোজ্যতেলের আকাশ চুম্বি দাম তাই নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রির জন্য এ বছর এক একর  জমিতে বারি-১৭ জাতের সরিষার আবাদ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। আশা করি নিজের  চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারবো। অপর কৃষক মিজানুর রহমান খান বলেন, অল্প সময়ে কম খরচে অধিক ফলনের লক্ষ্যে প্রতিবারের মত এবারও পৌষের প্রথম সপ্তাহে এক একর বিশ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি। ফলন বেশ ভালো হয়েছে।

আরও পড়ুনঃ  বর্ষবরণ উপলক্ষে নোয়াপাড়া রানার্স ইউনিটি সংগঠনের ফুটবল টুর্নামেন্ট।

পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের কৃষক শাহজাহান মুন্সি জানান, এ বছর  ১একর ৬০ শতাংশ জমিতে সরিষার আবাদ করেছি। আগাম জাতের বারি-১৪ সরিষার চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে। এবারও ভালো দামে বিক্রি করতে পারবো বলে আশা করি। এছাড়াও সরিষার শুকনো গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আগামী ২০/২৫ দিনের মধ্যে আগাম জাতের সরিষা সংগ্রহের পর ওই জমিতে তিল আবাদ করবো।

আরও পড়ুনঃ  নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব

এব্যাপারে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে উচ্চ ফলনশীল জাতের সরিষার প্রদর্শনী প্লট করে কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধকরণ করা হচ্ছে। এছাড়াও কৃষকদের বিনা চাষে সরিষা আবাদের জন্য পরামর্শ দিচ্ছি।

Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

হলুদ আভায় স্বপ্ন বুনছেন দুমকির কৃষকরা

আপডেটের সময়: ০৪:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

দুমকি প্রতিনিধিঃ প্রতিনিধিঃ অল্প খরচে অধিক লাভজনক ও ভোজ্যতেলের চাহিদা মেটাতে পটুয়াখালীর দুমকিতে দিন দিন বাড়ছে সরিষার চাষ। এরমধ্যে হলুদ রঙের ফুলে ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত। ফুল প্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সরিষার ক্ষেতগুলো।

হলুদ রঙের ফুলে ভরা সরিষা ক্ষেতের সাথে শীতের শেষ লগ্নে হরেক রকম পোশাক পড়ে ছবি ও সেলফি তুলতে দেখা যাচ্ছে ফুল প্রেমীদের। অপরদিকে মৌমাছি, প্রজাপতিসহ নানা জাতের কীটপতঙ্গের আনাগোনা ও মধু সংগ্রহের দৃশ্য আরো আকর্ষণীয় করে তোলে পুরো ক্ষেত জুড়ে। এরমধ্যে কোনো কোনো ক্ষেতে আগাম জাতের সরিষা ক্ষেত ফুলে ফুলে ভরে উঠেছে। দিগন্ত জুড়ে সারামাঠ যেন হল হলুদের চাঁদরে ছেঁয়ে গেছে।

আরও পড়ুনঃ  হোসেনপুরে বাংলা নববর্ষে জমজমাট ‘হাঁস ধরা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত দুমকি উপজেলার বিভিন্ন মাঠে ছড়িয়ে ছিটিয়ে কৃষকরা আবাদ করেছে সরিষার। চলতি মৌসুমে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ৫০ হেক্টর থাকলেও বাস্তবে তারচেয়ে বেশি জমিতে চাষাবাদ করা হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল জাতের বিনামূল্যে সরিষা ও সার বিতরণ করা হয়েছে। বারি -১৭,১১,১৪ ও বিনা- ৮ জাতের সরিষার আবাদ বেশিহয়েছে ।

শ্রীরামপুর ইউনিয়নের ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বৃদ্ধ কৃষক আঃ মান্নান চৌধুরী বলেন, ভোজ্যতেলের আকাশ চুম্বি দাম তাই নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রির জন্য এ বছর এক একর  জমিতে বারি-১৭ জাতের সরিষার আবাদ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। আশা করি নিজের  চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারবো। অপর কৃষক মিজানুর রহমান খান বলেন, অল্প সময়ে কম খরচে অধিক ফলনের লক্ষ্যে প্রতিবারের মত এবারও পৌষের প্রথম সপ্তাহে এক একর বিশ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি। ফলন বেশ ভালো হয়েছে।

আরও পড়ুনঃ  ইটাখোলা ফাজিল ডিগ্রী মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান