Dhaka ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে পাটের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে কর্মশালা হু হু করে বাড়ছে গোমতীর পানি, বিপাকে কুমিল্লার চরাঞ্চলের কৃষকরা রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী দেলোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ঈশ্বরদীতে সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ধসে গেল গোবরা সেতু, চরম দুর্ভোগে এলাকাবাসী দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে মাদক মামলার ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাহাড়ি ঢলের স্রোতে ভেসে বাঁশখালীতে দুই শিশুর মৃত্যু আদালতের আদেশ অমান্য করে তারাগঞ্জে জমি দখল হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

অতিবৃষ্টিতে ধসে গেল গোবরা সেতু, চরম দুর্ভোগে এলাকাবাসী

রাশেদ রেজা মাগুরা জেলা প্রতিনিধিঃ গত কয়েকদিন টানা অতিবৃষ্টির ফলে মাগুরার শালিখা উপজেলার গোবরা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী গোবরা সেতুটি ধসে পড়েছে। এতে ওই এলাকার হাজারো মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার ভোররাতের ভারী বর্ষণের পর সেতুর একাংশ হঠাৎ ধসে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী সেতুর দুই প্রান্তে সতর্কতা জারি করেন এবং সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল না করার আহ্বান জানান। স্থানীয়দের অভিযোগ, নতুন করে রাস্তা তৈরি করা হলেও ১৫-২০ বছর আগের সংযোগ সেতু তৈরি করা হয়েছিলো তবে টানা বৃষ্টিতে মাটি সরে যাওয়ায় শেষ পর্যন্ত সেতুর একাংশ ধসে পড়ে। সেতুটি ধসে যাওয়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনও ব্যাহত হচ্ছে, ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এলাকাবাসী দ্রুত সেতু মেরামত অথবা নতুন সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থায়ী সমাধানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে পাটের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে কর্মশালা

অতিবৃষ্টিতে ধসে গেল গোবরা সেতু, চরম দুর্ভোগে এলাকাবাসী

আপডেটের সময়: ০৭:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রাশেদ রেজা মাগুরা জেলা প্রতিনিধিঃ গত কয়েকদিন টানা অতিবৃষ্টির ফলে মাগুরার শালিখা উপজেলার গোবরা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী গোবরা সেতুটি ধসে পড়েছে। এতে ওই এলাকার হাজারো মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার ভোররাতের ভারী বর্ষণের পর সেতুর একাংশ হঠাৎ ধসে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী সেতুর দুই প্রান্তে সতর্কতা জারি করেন এবং সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল না করার আহ্বান জানান। স্থানীয়দের অভিযোগ, নতুন করে রাস্তা তৈরি করা হলেও ১৫-২০ বছর আগের সংযোগ সেতু তৈরি করা হয়েছিলো তবে টানা বৃষ্টিতে মাটি সরে যাওয়ায় শেষ পর্যন্ত সেতুর একাংশ ধসে পড়ে। সেতুটি ধসে যাওয়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনও ব্যাহত হচ্ছে, ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এলাকাবাসী দ্রুত সেতু মেরামত অথবা নতুন সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থায়ী সমাধানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামের সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০-১৫ হাজার মানুষ