Dhaka ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হু হু করে বাড়ছে গোমতীর পানি, বিপাকে কুমিল্লার চরাঞ্চলের কৃষকরা রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী দেলোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ঈশ্বরদীতে সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ধসে গেল গোবরা সেতু, চরম দুর্ভোগে এলাকাবাসী দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে মাদক মামলার ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাহাড়ি ঢলের স্রোতে ভেসে বাঁশখালীতে দুই শিশুর মৃত্যু আদালতের আদেশ অমান্য করে তারাগঞ্জে জমি দখল হামলা ও শ্লীলতাহানির অভিযোগ কাতার কুয়েত বাহরাইন ও জর্ডানে ইরানের হামলা

যথাযোগ্য মর্যাদা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩০ সময় দেখুন

বিপুল চন্দ, জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

আরও পড়ুনঃ  কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামের সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০-১৫ হাজার মানুষ

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান, সাংবাদিক পান্না বালা, সঞ্জীব দাস, এস এম মনিরুজ্জামান, ফরিদপুর ইটভাটা বালি সমিতির সভাপতি আব্দুর রউফ মিয়া, পরিচর্যা হাসপাতালের পরিচালক ও ফরিদপুর পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, তিহান আহমেদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী প্লটের উপকরণ ও পোনা মাছ বিতরণ

আলোচনা সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে জনগণের প্রতি তারা আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্ঠিত

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা। এ সময় বিজয়ীদের অভিভাবক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

হু হু করে বাড়ছে গোমতীর পানি, বিপাকে কুমিল্লার চরাঞ্চলের কৃষকরা

যথাযোগ্য মর্যাদা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেটের সময়: ০৩:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বিপুল চন্দ, জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

আরও পড়ুনঃ  বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে নারীর অনেশন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান, সাংবাদিক পান্না বালা, সঞ্জীব দাস, এস এম মনিরুজ্জামান, ফরিদপুর ইটভাটা বালি সমিতির সভাপতি আব্দুর রউফ মিয়া, পরিচর্যা হাসপাতালের পরিচালক ও ফরিদপুর পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, তিহান আহমেদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে জনগণের প্রতি তারা আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী