
এসকে শুভ) স্টাফ রিপোর্টার গাজীপুর: গাজীপুর মহানগরীর কাশিমপুরে গভীর রাতে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুর রউফ তার দলবল নিয়ে আবারো বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে সীমানা গেট ভেঙে সরিয়ে দেয় এবং দেয়াল নির্মাণের কাজ শুরু করে।এ সময় জমির দখলকারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কাশিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নির্মাণকাজ বন্ধ রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীদের দাবি, জমিটির মূল মালিক ওয়ারিশসূত্রে আশরাফ উন নেসা।
পরে তিনি ১৩৯৬৫ নম্বর দলিলের মাধ্যমে রমজান আলী ও মো. সেলিম রেজার অনুকূলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন। এরপর থেকে তারাই জমিটির বৈধ ভোগদখলে রয়েছেন অভিযোগে আরও বলা হয়, কাশিমপুর মৌজার সাবেক জে.এল. নম্বর ৫৪৬, হাল জে.এল. নম্বর ৬০, এসএ খতিয়ান নম্বর ১৫, আরএস খতিয়ান নম্বর ৪৩৩, জোত নম্বর ৯৪১১-এর ১৭ দশমিক ৫০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন রমজান আলী ও মো. সেলিম রেজা। এ ঘটনায় গত ৩০ জুন ভুক্তভোগী রমজান আলী বাদী হয়ে কাশিমপুর থানায় আব্দুর রউফ ও তার সহযোগীদের বিরুদ্ধে ৪০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. মোল্লা খালিদ হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 



















