Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার দুর্যোগে সেবা দিতে চট্টগ্রামে র‌্যাপিড রেসপন্স টিম গঠন মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত ফল উৎসবে কাউনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ‘আমরা’৯৬ বন্ধু’র ক্রেস্ট প্রদান রাজধানীর কোতয়ালীতে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় টানা বৃষ্টিতে ডিমলায় থমকে গেছে জীবন: পানিতে তলিয়ে ফসল, কাজহীন দিনমজুরদের দীর্ঘশ্বাস

রাজধানীর কোতয়ালীতে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার: ​রাজধানীর কোতয়ালী এলাকায় অবৈধ দখলমুক্ত করে ওয়াকফ সম্পত্তির ১৩ দশমিক ০৮ শতক জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসনের একটি বিশেষ অভিযানে এই জমি উদ্ধার করা হয়। অভিযানটি ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার অফিস আদেশের ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কোতয়ালী রাজস্ব সার্কেলাধীন ঢাকা মৌজার সিটি-২১ নম্বর খতিয়ানের সিটি ৬০২ নম্বর দাগভুক্ত এই জমিটি দীর্ঘ দিন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। অভিযান শেষে উদ্ধার করা জমিটি যথাযথ আইনি প্রক্রিয়ায় ওয়াকফ প্রশাসকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “ওয়াকফসহ সরকারি সম্পত্তি জনগণের সম্পদ।

আরও পড়ুনঃ  আমিনবাজারের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: জেলা প্রশাসক

কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে এসব সম্পত্তি দখল করে রাখতে পারবে না। সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন ঢাকা সবসময় ওয়াকফ ও সরকারি সম্পত্তি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। ​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওয়াকফ সম্পত্তি দখলমুক্ত করতে সরকারের চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি: জেলা প্রশাসক ফরিদা খানমের
Tag :
জনপ্রিয় পোস্ট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা

রাজধানীর কোতয়ালীতে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন

আপডেটের সময়: ০৭:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার: ​রাজধানীর কোতয়ালী এলাকায় অবৈধ দখলমুক্ত করে ওয়াকফ সম্পত্তির ১৩ দশমিক ০৮ শতক জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসনের একটি বিশেষ অভিযানে এই জমি উদ্ধার করা হয়। অভিযানটি ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার অফিস আদেশের ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কোতয়ালী রাজস্ব সার্কেলাধীন ঢাকা মৌজার সিটি-২১ নম্বর খতিয়ানের সিটি ৬০২ নম্বর দাগভুক্ত এই জমিটি দীর্ঘ দিন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। অভিযান শেষে উদ্ধার করা জমিটি যথাযথ আইনি প্রক্রিয়ায় ওয়াকফ প্রশাসকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “ওয়াকফসহ সরকারি সম্পত্তি জনগণের সম্পদ।

আরও পড়ুনঃ  প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি: জেলা প্রশাসক ফরিদা খানমের

কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে এসব সম্পত্তি দখল করে রাখতে পারবে না। সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন ঢাকা সবসময় ওয়াকফ ও সরকারি সম্পত্তি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। ​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওয়াকফ সম্পত্তি দখলমুক্ত করতে সরকারের চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নাগরিকদের সম্পৃক্ততায় পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি