Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

মৌলভীবাজার ভূমি ইজারা দিয়ে হকার উচ্ছেদ এর প্রতিবাদে হকার সমিতির মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১৪৬ সময় দেখুন

রিপন আহমদ- মৌলভীবাজার: সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারা দিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সরকার বাজার হকার সমিতি।

রবিবান ১৮ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় এই কর্মসূচি পালন করে সমিতির নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মোজেফরাবাদ মৌজার সরকার বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীন ভূমিতে পুরুষানুক্রমে ক্ষুদ্র ব্যবসায়ী ও শতাধিক হকার দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন।

আরও পড়ুনঃ  শাহ আমানত বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট

কিন্তু এলাকার লন্ডনপ্রবাসী সুলেমান মিয়া, যিনি ‘সোনাওর ম্যানশন–১’-এর মালিক, তিনি স্থানীয়দের সম্পূর্ণ জ্ঞাতসারে ব্যক্তিস্বার্থে কৌশলে লিজ সংক্রান্ত আইনানুগ শর্তে মিথ্যা তথ্য উপস্থাপন করে ওই ভূমি ইজারা নেন বলে অভিযোগ করেন হকাররা।

অভিযোগে আরও বলা হয়, যে ভূমিতে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা ব্যবসা পরিচালনা করছেন, সেই জায়গা থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চলছে।

এতে শতশত ব্যবসায়ী ও হকার মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এর প্রতিবাদে হকার সমিতির ব্যানারে শতাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুনঃ  ঈদের পর ভ্যাপসা গরমে অতিষ্ঠ পত্নীতলাবাসী

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকার বাজার হকার সমিতির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক কয়ছর মিয়া, সদস্য সমছুম মিয়া, ঝন্টু ঘোষ, মাসুক মিয়া, শামীম আহমদ, মো. আব্দুর রউফ তালুকদার, ইসলাম মিয়া, বেলাল মিয়া, ওয়াহিদ মিয়া, মিন্টু মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, লন্ডনপ্রবাসী আওয়ামী লীগের দোসর সুলেমান মিয়ার সরকার বাজারে ‘সোনাওর ম্যানশন–১’ নামে একটি বহুতল ভবন রয়েছে।

ওই ভবনে প্রবেশের জন্য তিন দিকেই রাস্তার সুবিধা থাকা সত্ত্বেও প্রবেশপথের অজুহাতে সড়ক ও জনপথ বিভাগের ভূমি লিজ নিয়ে মূলত ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদের পাঁয়তারা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ

বক্তারা আরও বলেন, “আমরা এখান থেকে উচ্ছেদ হলে শত শত পরিবার না খেয়ে মরবে। আমাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে। তাই আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

হকার সমিতি দ্রুত বিষয়টি তদন্ত করে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করার দাবি জানায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

মৌলভীবাজার ভূমি ইজারা দিয়ে হকার উচ্ছেদ এর প্রতিবাদে হকার সমিতির মানববন্ধন

আপডেটের সময়: ০৭:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

রিপন আহমদ- মৌলভীবাজার: সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারা দিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সরকার বাজার হকার সমিতি।

রবিবান ১৮ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় এই কর্মসূচি পালন করে সমিতির নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মোজেফরাবাদ মৌজার সরকার বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীন ভূমিতে পুরুষানুক্রমে ক্ষুদ্র ব্যবসায়ী ও শতাধিক হকার দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন।

আরও পড়ুনঃ  শাহ আমানত বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট

কিন্তু এলাকার লন্ডনপ্রবাসী সুলেমান মিয়া, যিনি ‘সোনাওর ম্যানশন–১’-এর মালিক, তিনি স্থানীয়দের সম্পূর্ণ জ্ঞাতসারে ব্যক্তিস্বার্থে কৌশলে লিজ সংক্রান্ত আইনানুগ শর্তে মিথ্যা তথ্য উপস্থাপন করে ওই ভূমি ইজারা নেন বলে অভিযোগ করেন হকাররা।

অভিযোগে আরও বলা হয়, যে ভূমিতে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা ব্যবসা পরিচালনা করছেন, সেই জায়গা থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চলছে।

এতে শতশত ব্যবসায়ী ও হকার মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এর প্রতিবাদে হকার সমিতির ব্যানারে শতাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুনঃ  সুন্দরবন থেকে হরিণ শিকারের ৫০ ফুট মালাফাঁদ জব্দ

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকার বাজার হকার সমিতির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক কয়ছর মিয়া, সদস্য সমছুম মিয়া, ঝন্টু ঘোষ, মাসুক মিয়া, শামীম আহমদ, মো. আব্দুর রউফ তালুকদার, ইসলাম মিয়া, বেলাল মিয়া, ওয়াহিদ মিয়া, মিন্টু মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, লন্ডনপ্রবাসী আওয়ামী লীগের দোসর সুলেমান মিয়ার সরকার বাজারে ‘সোনাওর ম্যানশন–১’ নামে একটি বহুতল ভবন রয়েছে।

ওই ভবনে প্রবেশের জন্য তিন দিকেই রাস্তার সুবিধা থাকা সত্ত্বেও প্রবেশপথের অজুহাতে সড়ক ও জনপথ বিভাগের ভূমি লিজ নিয়ে মূলত ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদের পাঁয়তারা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মৃত্যু