Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওষুধের ৩ কোটি টাকা গায়েব? বান্দরবানে স্বাস্থ্য খাতে অর্থ লোপাটের অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে কোম্পানীগঞ্জে বসুরহাট পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সংসদে নতুন বাজেট পাস, বুধবার থেকে কার্যকর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল ব্রাহ্মণপাড়ায় সাঁকো থেকে খালে পড়ে ৭ বছরের শিশু সজিবের মর্মান্তিক মৃত্যু মাধবপুরে ১৭১ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬ উদযাপন চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ, নাগরপুরে তীব্র লোডশেডিং পাঁচ জেলায় ৮ হাজার পরিবার পানিবন্দি ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা খানম ফরিদপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ

ভোলায় বাস মালিক সমিতির হয়রানির বিরুদ্ধে সিএনজি চালকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি
ভোলায় সিএনজি চালকদের ওপর বাস মালিক সমিতি কর্তৃক নিয়মিত হয়রানি, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯:৩০ মিনিটে ভোলা প্রেসক্লাব চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন (ভোলা জেলা শাখা, রেজিঃ নং: বি ২২২৩)-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে জেলার শত শত সিএনজি চালক ও সাধারণ পরিবহন শ্রমিকরা অংশ নেন।

আরও পড়ুনঃ  মাগুরার শ্রীপুরে পালিত হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন রুটে বাস মালিক সমিতির প্রভাবশালী একটি মহল সাধারণ সিএনজি চালকদের ওপর অন্যায়ভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে অবৈধ চাঁদা দাবি, চালকদের মারধর এবং গাড়ি ভাঙচুরের ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  মাধবপুরে ১৭১ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬ উদযাপন

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা খেটে খাওয়া মানুষ। এভাবে প্রতিনিয়ত নির্যাতন ও হয়রানি মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে আমরা চাকা বন্ধসহ আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হব।”

প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে পরিবহন শ্রমিক ফেডারেশনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে যান। সেখানে তারা সিএনজি চালকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত স্মারকলিপি পেশ করেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে যে, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সড়কে কোনো ধরনের অবৈধ হয়রানি বরদাশত করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ভোলা জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় পোস্ট

ওষুধের ৩ কোটি টাকা গায়েব? বান্দরবানে স্বাস্থ্য খাতে অর্থ লোপাটের অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে

ভোলায় বাস মালিক সমিতির হয়রানির বিরুদ্ধে সিএনজি চালকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আপডেটের সময়: ১২:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি
ভোলায় সিএনজি চালকদের ওপর বাস মালিক সমিতি কর্তৃক নিয়মিত হয়রানি, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯:৩০ মিনিটে ভোলা প্রেসক্লাব চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন (ভোলা জেলা শাখা, রেজিঃ নং: বি ২২২৩)-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে জেলার শত শত সিএনজি চালক ও সাধারণ পরিবহন শ্রমিকরা অংশ নেন।

আরও পড়ুনঃ  ​ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়কের দাবিতে সোচ্চার দক্ষিণাঞ্চলবাসী

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন রুটে বাস মালিক সমিতির প্রভাবশালী একটি মহল সাধারণ সিএনজি চালকদের ওপর অন্যায়ভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে অবৈধ চাঁদা দাবি, চালকদের মারধর এবং গাড়ি ভাঙচুরের ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা খেটে খাওয়া মানুষ। এভাবে প্রতিনিয়ত নির্যাতন ও হয়রানি মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে আমরা চাকা বন্ধসহ আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হব।”

প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে পরিবহন শ্রমিক ফেডারেশনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে যান। সেখানে তারা সিএনজি চালকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত স্মারকলিপি পেশ করেন।

আরও পড়ুনঃ  জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইনঃ বন্দর ইপিআই জোনের ৬ ওয়ার্ডে এ ক্যাপসুল খাওয়ানো হয়