Dhaka ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিরল রোগে আক্রান্ত ইউসুফের চিকিৎসায় ২ লক্ষ ১০ হাজার টাকা হস্তান্তর

মোঃ রাসেল রানা, ঘাটাইল উপজেলা প্রতিনিধি: মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন। বিরল চর্মরোগে আক্রান্ত শিশু ইউসুফের চিকিৎসার জন্য দেশ-বিদেশের প্রবাসী ও মানবিক মানুষের সহযোগিতায় ২ লক্ষ ১০ হাজার টাকা সংগ্রহ করে তার পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) আয়োজিত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এ সময় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বলেন, “আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। টাকার অভাবে যেন কোনো গরিব মানুষ চিকিৎসাবঞ্চিত না হন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের গরিব, দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসাসহ বিভিন্ন মানবিক প্রয়োজনে পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। দেশ-বিদেশের মানবিক ও প্রবাসী ভাইদের সহযোগিতা অব্যাহত থাকলে আরও অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা, স্থানীয়দের সাধুবাদ

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ একসঙ্গে এগিয়ে এলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। ছোট্ট ইউসুফের চিকিৎসার জন্য এই সহায়তা তার পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে বলে তারা মন্তব্য করেন। প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে ইউসুফের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়। একই সঙ্গে এই মানবিক উদ্যোগে যারা আর্থিক সহযোগিতা করেছেন, দেশ-বিদেশের সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় KICHIP প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিরল রোগে আক্রান্ত ইউসুফের চিকিৎসায় ২ লক্ষ ১০ হাজার টাকা হস্তান্তর

আপডেটের সময়: ০৮:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

মোঃ রাসেল রানা, ঘাটাইল উপজেলা প্রতিনিধি: মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন। বিরল চর্মরোগে আক্রান্ত শিশু ইউসুফের চিকিৎসার জন্য দেশ-বিদেশের প্রবাসী ও মানবিক মানুষের সহযোগিতায় ২ লক্ষ ১০ হাজার টাকা সংগ্রহ করে তার পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) আয়োজিত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এ সময় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বলেন, “আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। টাকার অভাবে যেন কোনো গরিব মানুষ চিকিৎসাবঞ্চিত না হন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের গরিব, দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসাসহ বিভিন্ন মানবিক প্রয়োজনে পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। দেশ-বিদেশের মানবিক ও প্রবাসী ভাইদের সহযোগিতা অব্যাহত থাকলে আরও অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ‎নারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রীর গাড়ি, পরে হাসপাতালে নারীর মৃত্যু

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ একসঙ্গে এগিয়ে এলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। ছোট্ট ইউসুফের চিকিৎসার জন্য এই সহায়তা তার পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে বলে তারা মন্তব্য করেন। প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে ইউসুফের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়। একই সঙ্গে এই মানবিক উদ্যোগে যারা আর্থিক সহযোগিতা করেছেন, দেশ-বিদেশের সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার