Dhaka ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু তারাগঞ্জে জোরপূর্বক মালামাল লুটপাট করে দোকান দখলের অভিযোগ বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের ছয় দিন পর জামিনে মুক্ত ‘গরিবের ডাক্তার খ্যাত’ ডা. সামির হোসেন মিশু কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ পবায় বড়গাছী স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুচি কুচি করে কাটার পরে বলেন আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই: শফিকুর রহমান তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে চীন, ভারতকে কড়া বার্তা বেইজিংয়ের প্রতি বছর বাজেটে আমরা স্বপ্ন দেখি, সারা বছর সেই স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়: রুমিন ফারহানা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিরল রোগে আক্রান্ত ইউসুফের চিকিৎসায় ২ লক্ষ ১০ হাজার টাকা হস্তান্তর চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়

ফরিদপুরে ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।  সোমবার (২৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত স্বামীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত হানিফ শেখ (২২) উপজেলার পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। প্রায় দেড় মাস আগে স্ত্রী সুমাইয়া আক্তারকে (২২) নিয়ে হোগলাডাঙ্গী সদরদী গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, রোববার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, এরই জেরে সোমবার ভোরে হানিফ ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গে আঘাত করেন স্ত্রী। হানিফের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত যুব বিভাগের মাদকবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। ঘটনার কারণ ও প্রকৃত পরিস্থিতি উদঘাটনে তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ধুমেরকুটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আজহারুল ইসলাম বাবুল আর নেই
Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ফরিদপুরে ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

আপডেটের সময়: ০৪:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।  সোমবার (২৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত স্বামীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত হানিফ শেখ (২২) উপজেলার পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। প্রায় দেড় মাস আগে স্ত্রী সুমাইয়া আক্তারকে (২২) নিয়ে হোগলাডাঙ্গী সদরদী গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, রোববার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, এরই জেরে সোমবার ভোরে হানিফ ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গে আঘাত করেন স্ত্রী। হানিফের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা