Dhaka ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১ ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মোড়েলগঞ্জ-শরণখোলার গ্রাহকরা বৈষম্যবিরোধী আন্দোলনে ককটেল বিস্ফোরক মামলায়, আওয়ামী লীগ নেতা গ্রেফতার মৌলভীবাজারে নিখোঁজের পর নদীতে মিললো ৫ বছরের শিশুর মৃ’ত’দেহ স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় গাঁজা পাচার, কুমিল্লায় দুই নারী গ্রেপ্তার জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইনঃ বন্দর ইপিআই জোনের ৬ ওয়ার্ডে এ ক্যাপসুল খাওয়ানো হয় ডিমলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন গাজীপুরে বনভূমি দখল: বন কর্মকর্তাদের বিরুদ্ধে যোগসাজশ ও কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রাজবাড়ী গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ গ্রেপ্তার

ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মোড়েলগঞ্জ-শরণখোলার গ্রাহকরা

মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় চলতি জুন মাসের বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য গ্রাহক। পূর্বের তুলনায় হঠাৎ করেই অনেকের বিদ্যুৎ বিল দ্বিগুণ বা তারও বেশি আসায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। গ্রাহকদের অভিযোগ, বাস্তব ব্যবহারের সঙ্গে বিলের কোনো মিল নেই।

স্থানীয় একাধিক গ্রাহক জানান, গত কয়েক মাসে যেখানে তাদের বিদ্যুৎ ব্যবহার ২০ থেকে ৩০ ইউনিটের মধ্যে ছিল, সেখানে জুন মাসে একই ধরনের ব্যবহার থাকা সত্ত্বেও বিলে ৫০ থেকে ৬০ ইউনিট বা তারও বেশি দেখানো হয়েছে। অনেকের দাবি, গত মাসের তুলনায় বর্ষাকালে বিদ্যুতের ব্যবহার আরও কম ছিল, তারপরও অস্বাভাবিকভাবে ইউনিট বেড়ে গেছে।

আরও পড়ুনঃ  নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

গ্রাহকদের অভিযোগ, কোথাও কোথাও মিটার রিডিং সঠিকভাবে না নিয়েই অনুমাননির্ভর বিল করা হয়েছে। তাদের ভাষ্য, প্রকৃত রিডিংয়ের পরিবর্তে অতিরিক্ত ইউনিট যোগ করে বিল তৈরি করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মিটারে যে পরিমাণ ইউনিট রেকর্ড হয়েছে, সেই অনুযায়ী বিল প্রস্তুত করা হয়েছে। তবে কেন পূর্বের তুলনায় হঠাৎ এত ইউনিট বৃদ্ধি পেল বা রিডিং নিয়ে গ্রাহকদের অভিযোগের বিষয়ে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

আরও পড়ুনঃ  অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক

এদিকে ভুক্তভোগী গ্রাহকরা বিষয়টি তদন্ত করে প্রকৃত মিটার রিডিং যাচাই, অতিরিক্ত বিল সংশোধন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং বিদ্যুৎ বিল নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাইবান্ধায় অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার সহ গ্রেফতার -১

ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মোড়েলগঞ্জ-শরণখোলার গ্রাহকরা

আপডেটের সময়: ০৫:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় চলতি জুন মাসের বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য গ্রাহক। পূর্বের তুলনায় হঠাৎ করেই অনেকের বিদ্যুৎ বিল দ্বিগুণ বা তারও বেশি আসায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। গ্রাহকদের অভিযোগ, বাস্তব ব্যবহারের সঙ্গে বিলের কোনো মিল নেই।

স্থানীয় একাধিক গ্রাহক জানান, গত কয়েক মাসে যেখানে তাদের বিদ্যুৎ ব্যবহার ২০ থেকে ৩০ ইউনিটের মধ্যে ছিল, সেখানে জুন মাসে একই ধরনের ব্যবহার থাকা সত্ত্বেও বিলে ৫০ থেকে ৬০ ইউনিট বা তারও বেশি দেখানো হয়েছে। অনেকের দাবি, গত মাসের তুলনায় বর্ষাকালে বিদ্যুতের ব্যবহার আরও কম ছিল, তারপরও অস্বাভাবিকভাবে ইউনিট বেড়ে গেছে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ

গ্রাহকদের অভিযোগ, কোথাও কোথাও মিটার রিডিং সঠিকভাবে না নিয়েই অনুমাননির্ভর বিল করা হয়েছে। তাদের ভাষ্য, প্রকৃত রিডিংয়ের পরিবর্তে অতিরিক্ত ইউনিট যোগ করে বিল তৈরি করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মিটারে যে পরিমাণ ইউনিট রেকর্ড হয়েছে, সেই অনুযায়ী বিল প্রস্তুত করা হয়েছে। তবে কেন পূর্বের তুলনায় হঠাৎ এত ইউনিট বৃদ্ধি পেল বা রিডিং নিয়ে গ্রাহকদের অভিযোগের বিষয়ে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

আরও পড়ুনঃ  কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক ও বিএমটি শাখার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন