
মো: বনি আমিন,মনপুরা উপজেলা প্রতিনিধি: ভোলার মনপুরায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মনপুরা উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার ) সন্ধ্যায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুবদলের এই বিক্ষোভ মিছিল। মিছিলে যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন। এসময় তারা আওয়ামী লীগের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। প্রধান সড়কজুড়ে যুবদলের শোডাউন বিক্ষোভ মিছিলটি মনপুরা উপজেলা যুবদলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো পরিক্রমা করে। মিছিল শেষে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শফিউল্লাহ বাবুল বলেন,”ফ্যাসিবাদী ও নিষিদ্ধ দল আওয়ামী লীগ দেশে এবং বিদেশে বসে নানামুখী অপপ্রচার চালিয়ে বর্তমান সরকার এবং জনগণের অর্জনকে নসাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই অপতৎপরতা যুবদল রাজপথেই রুখে দেবে।
সভায় বক্তারা আরও আলটিমেটাম দিয়ে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে উপজেলা যুবদল দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলা যুবদলের নেতা, সিদ্দিকুর রহমান মোল্লা, সাবেক উপজেলা যুবদলের প্রাচার সম্পাদক মো: নাসির ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো: ইলিয়াস, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: সফিক সহ ইউনিয়ন যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদকের নাম 


















