Dhaka ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু আগামী ২৫ জুলাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ : জুরিবোর্ড সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, চমেকে প্রেরণ দিনাজপুরে আইনজীবী সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন পবিত্র আশুরা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা: তাজিয়া মিছিলে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বিসিক শিল্প এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় নগর শ্রমিক কল্যাণের গভীর উদ্বেগ হিলিতে পৃথক মাদক অভিযানে ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে জামালপুরে মানববন্ধন

ভোলায় ১২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ৩টি দোকান সিলগালা

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি:
ভোলার সদর উপজেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিক্রয়, প্রদর্শন ও বিতরণ করার অপরাধে এক বিশাল অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ১ হাজার ২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি ৩টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন, ২০২৬) সকাল ১০:০০টা থেকে দুপুর ০১:০০টা পর্যন্ত ভোলার শহরের মনোহারপট্টি, পুরাতন কসাইপট্টি এবং আটাপট্টি চকবাজার এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এই মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ঝড়ে পড়া শালিক পাখিকে বাঁচিয়ে আকাশে ওড়ালেন সাংবাদিক খলিলুর রহমান

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক (খ) মোতাবেক এই অভিযান চালানো হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (রেভিনিউ মুন্সিখানা, রেকর্ডরুম ও জেনারেল সার্টিফিকেট শাখা) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আজম।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মোঃ তোতা মিয়া। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-৮ এবং ভোলা সদর থানার পুলিশ সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  আজ কবি রুদ্রের ৩৫তম মুত্যুবার্ষীকি

অভিযান চলাকালীন ৩টি বড় দোকানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনের সন্ধান মেলে। তাৎক্ষণিকভাবে সেগুলো জব্দ করে দোকানগুলো সিলগালা করা হয়। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
(০১). মেসার্স বিল্লাল স্টোর প্রোঃ মোঃ বিল্লাল হোসেন মনোহরপট্টি, ভোলা সদর। আনুমানিক ৫৩০ কেজি, দোকান সিলগালা করা হয়েছে। (০২). মেসার্স শামীম স্টোর- প্রোঃ মোঃ শামীম পুরাতন কসাইপট্টি, ভোলা সদর, আনুমানিক ৪৪৯ কেজি, দোকান সিলগালা করা হয়েছে (০৩). মেসার্স ফারুক স্টোর, প্রোঃ মোঃ ফারুক, আটাপট্টি, ভোলা সদর, আনুমানিক ২২৫ কেজি দোকান সিলগালা করা হয়েছে, সর্বমোট জব্দ:১,২০৪ (এক হাজার দুইশত চার) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ।

আরও পড়ুনঃ  সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিচারের দাবি

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সরকারের এই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্লাস্টিক ও নিষিদ্ধ পলিথিন মুক্ত জেলা গড়ার লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। অবৈধ পলিথিন কেনাবেচা ও মজুদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ভোলায় ১২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ৩টি দোকান সিলগালা

আপডেটের সময়: ০৫:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি:
ভোলার সদর উপজেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিক্রয়, প্রদর্শন ও বিতরণ করার অপরাধে এক বিশাল অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ১ হাজার ২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি ৩টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন, ২০২৬) সকাল ১০:০০টা থেকে দুপুর ০১:০০টা পর্যন্ত ভোলার শহরের মনোহারপট্টি, পুরাতন কসাইপট্টি এবং আটাপট্টি চকবাজার এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এই মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী আন্দোলনে উত্তাল হালুয়াঘাট: মাদকের বিরুদ্ধে ১৩ সংগঠনের হুঙ্কার