Dhaka ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ২য় দিবস সম্পন্ন, নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে কিশোরগঞ্জ উপজেলার সয়ড়াগন্ধা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু আগামী ২৫ জুলাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ : জুরিবোর্ড সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, চমেকে প্রেরণ দিনাজপুরে আইনজীবী সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন পবিত্র আশুরা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা: তাজিয়া মিছিলে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বিসিক শিল্প এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় নগর শ্রমিক কল্যাণের গভীর উদ্বেগ

দেবিদ্বারে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা আদায়

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে বাজার মনিটরিং ও জনদুর্ভোগ লাঘবে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। ২২জুন (সোমবার) সকাল ৯:০০ টায় দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় স্থানীয় বাজার কমিটির উপস্থিতিতে এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সল উদ্দিন। ​অভিযানকালে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার মাধ্যমে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় জরিমানা করা হয়। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব অশোক বিক্রম চাকমা মুদি দোকানদার বাবুল মিয়া (৫৫) কে ৩,০০০ টাকা ও আমিরুল ইসলাম (৩৫) কে ৩,০০০ টাকা জরিমানা করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সল উদ্দিন মুদি দোকানদার হরে কৃষ্ণ সাহা (৫৫), ইসমাঈল কবির (৪৫) ও খোকন (৩৮) এর প্রত্যেককে ৫,০০০ টাকা করে জরিমানা করেন। এছাড়া নিউমার্কেট থেকে উপজেলায় যাতায়াতের রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে মেজবাহ উদ্দিন খোকন নামের এক ব্যক্তিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ২৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ​উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে প্রশাসনের এই ধরণের জনস্বার্থমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ২য় দিবস সম্পন্ন,

দেবিদ্বারে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা আদায়

আপডেটের সময়: ০৪:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে বাজার মনিটরিং ও জনদুর্ভোগ লাঘবে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। ২২জুন (সোমবার) সকাল ৯:০০ টায় দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় স্থানীয় বাজার কমিটির উপস্থিতিতে এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সল উদ্দিন। ​অভিযানকালে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার মাধ্যমে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় জরিমানা করা হয়। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব অশোক বিক্রম চাকমা মুদি দোকানদার বাবুল মিয়া (৫৫) কে ৩,০০০ টাকা ও আমিরুল ইসলাম (৩৫) কে ৩,০০০ টাকা জরিমানা করেন।

আরও পড়ুনঃ  হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সল উদ্দিন মুদি দোকানদার হরে কৃষ্ণ সাহা (৫৫), ইসমাঈল কবির (৪৫) ও খোকন (৩৮) এর প্রত্যেককে ৫,০০০ টাকা করে জরিমানা করেন। এছাড়া নিউমার্কেট থেকে উপজেলায় যাতায়াতের রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে মেজবাহ উদ্দিন খোকন নামের এক ব্যক্তিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ২৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ​উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে প্রশাসনের এই ধরণের জনস্বার্থমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে কুমারখালীবাসী, দেখার যেন কেউ নেই