Dhaka ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এসজেডএইচ এম ট্রাস্টের ৪২ লাখ ৮৯ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান দীঘিনালা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬, ১৬০০ চারা বিতরণ হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকতার পথ রুদ্ধ করা যাবে না মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা নারীসহ আহত ৩ ​সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, নন্দীগ্রামে খাস জমি ও রাস্তা উদ্ধার ​ছোলমাইড উচ্চ বিদ্যালয়ে ডিএমপির উইমেন সাপোর্ট ডিভিশনের বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম:’নীরবতা ভেঙে পুলিশের সহায়তা নিন সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার চ্যানেল ওয়ানের রিপোর্টার, মামলা দায়ের সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা রিফাত হত্যার রায়: ৫ জনের ফাঁসি, ৫ জনের ১০ বছর কারাদণ্ড, ২ লাখ টাকা করে অর্থদণ্ড

মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা নারীসহ আহত ৩

রিপন আহমদ,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সূর্য্যপাশা গ্রামে রাস্তা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক প্রতিবেশীর বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় নারীসহ একই পরিবারের অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ভুক্তভোগী মো: মুনিম মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন আব্দুল মিয়া, ইমরান মিয়া, মিতায়েফ মিয়া, মিজান মিয়া, রোজিনা বেগম ও পাপড়ী বেগম। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ জুন আনুমানিক দুপুর ১টার দিকে বিরোধপূর্ণ জমিতে লাগানো সুপারি গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুনঃ  বিল্লাল তালুকদার হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

এর একপর্যায়ে প্রতিপক্ষরা পূর্ব আক্রোশের জেরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মো: মুনিম মিয়ার ঘরে অতর্কিত হামলা চালায়। হামলায় মো: মুনিম মিয়া, মামুন মিয়া ও সেলিনা বেগম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত মামুন মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, অভিযোগটি খতিয়ে দেখে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুনঃ  চকরিয়ার বরইতলীর কৃতি সন্তান সাইফুল্লাহ আবির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ
Tag :
জনপ্রিয় পোস্ট

এসজেডএইচ এম ট্রাস্টের ৪২ লাখ ৮৯ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা নারীসহ আহত ৩

আপডেটের সময়: ০৮:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

রিপন আহমদ,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সূর্য্যপাশা গ্রামে রাস্তা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক প্রতিবেশীর বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় নারীসহ একই পরিবারের অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ভুক্তভোগী মো: মুনিম মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন আব্দুল মিয়া, ইমরান মিয়া, মিতায়েফ মিয়া, মিজান মিয়া, রোজিনা বেগম ও পাপড়ী বেগম। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ জুন আনুমানিক দুপুর ১টার দিকে বিরোধপূর্ণ জমিতে লাগানো সুপারি গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুনঃ  এসজেডএইচ এম ট্রাস্টের ৪২ লাখ ৮৯ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

এর একপর্যায়ে প্রতিপক্ষরা পূর্ব আক্রোশের জেরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মো: মুনিম মিয়ার ঘরে অতর্কিত হামলা চালায়। হামলায় মো: মুনিম মিয়া, মামুন মিয়া ও সেলিনা বেগম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত মামুন মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, অভিযোগটি খতিয়ে দেখে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে হামে আক্রান্ত ২ হাজার ৮০৪