Dhaka ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘এক ইঞ্চি জমিও অনাবাদি নয়’— নন্দীগ্রামের ফল মেলায় এমপি মোশারফ হোসেন ‎গাজীপুরে তেল উৎপাদনকারী কারখানায় আগুন, আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে কাউনিয়ায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত, কৃষকদের মাঝে বীজ-সার ও গাছের চারা বিতরণ মুরাদনগরের কোম্পানীগঞ্জে মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন মাদকবিরোধী আন্দোলনে উত্তাল হালুয়াঘাট: মাদকের বিরুদ্ধে ১৩ সংগঠনের হুঙ্কার ঘোড়াঘাটে গ্রামীণ নারীদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন আজ কবি রুদ্রের ৩৫তম মুত্যুবার্ষীকি রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে কুমারখালীবাসী, দেখার যেন কেউ নেই ​কারওয়ান বাজার ও বাংলামোটরের এআই ট্রাফিক ক্যামেরা বন্ধের গুজব ভিত্তিহীন: ডিএমপি

রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে কুমারখালীবাসী, দেখার যেন কেউ নেই

মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমারখালী গ্রামের প্রধান সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন অংশ কাদায় পরিণত হয় এবং বড় বড় গর্তে ভরে যায়। ফলে পথচারী, শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় রাস্তা সংস্কারের জন্য সরকারি বরাদ্দ এলেও বাস্তবে নামমাত্র কাজ করা হয়েছে। তাদের দাবি, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় আজও রাস্তার এমন করুণ অবস্থা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।স্থানীয়দের ভাষ্যমতে, জরুরি রোগী হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গর্ভবতী নারীসহ বিভিন্ন রোগীকে চিকিৎসার জন্য শহরে নিতে গিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় যানবাহন চলাচল করতে না পারায় রোগীদের বিকল্প উপায়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন স্বজনরা।

আরও পড়ুনঃ  ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

কুমারখালীবাসী বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে।এ বিষয়ে এলাকাবাসীর একটাই প্রশ্ন— কুমারখালীর মানুষের এই দুর্ভোগের শেষ কোথায়? দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুনঃ  আগামীকাল আয়ত হত্যা মামলার রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
Tag :
জনপ্রিয় পোস্ট

‘এক ইঞ্চি জমিও অনাবাদি নয়’— নন্দীগ্রামের ফল মেলায় এমপি মোশারফ হোসেন

রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে কুমারখালীবাসী, দেখার যেন কেউ নেই

আপডেটের সময়: ০৩:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমারখালী গ্রামের প্রধান সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন অংশ কাদায় পরিণত হয় এবং বড় বড় গর্তে ভরে যায়। ফলে পথচারী, শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে।

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে ভয়াবহ লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, দ্রুত সমাধানের দাবি

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় রাস্তা সংস্কারের জন্য সরকারি বরাদ্দ এলেও বাস্তবে নামমাত্র কাজ করা হয়েছে। তাদের দাবি, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় আজও রাস্তার এমন করুণ অবস্থা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।স্থানীয়দের ভাষ্যমতে, জরুরি রোগী হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গর্ভবতী নারীসহ বিভিন্ন রোগীকে চিকিৎসার জন্য শহরে নিতে গিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় যানবাহন চলাচল করতে না পারায় রোগীদের বিকল্প উপায়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন স্বজনরা।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর প্রাণহানি, এলাকায় শোকের ছায়া

কুমারখালীবাসী বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে।এ বিষয়ে এলাকাবাসীর একটাই প্রশ্ন— কুমারখালীর মানুষের এই দুর্ভোগের শেষ কোথায়? দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুনঃ  মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ