Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ১ বছরের কারাদণ্ড কুড়িগ্রাম সীমান্তে মানবিক সংকট: শূন্যরেখায় দুই শিশুসহ পরিবারের অনিশ্চিত দিনযাপন নাগেশ্বরীতে ভয়াবহ লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, দ্রুত সমাধানের দাবি ডেঙ্গু প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে সনাক্তকরণ কিট বিতরণ ফুলবাড়ীর গর্ব: বিজিবির সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি পেলেন আব্দুল্যাহ আল মামুন সামান্য বৃষ্টিতেই চন্দ্রগঞ্জের আফজাল রোডে তীব্র জলাবদ্ধতা: চরম দুর্ভোগে হাজারো মানুষ বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা: তলিয়ে গেছে বহু এলাকা, ক্ষতিগ্রস্ত দোকানপাট ও বসতবাড়ি ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী গ্রেফতার আগামীকাল আয়ত হত্যা মামলার রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ ​প্রতয় আইডিয়াল স্কুল এন্ড কলেজে ডিএমপি’র উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

ডেঙ্গু প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে সনাক্তকরণ কিট বিতরণ

মোঃ রাসেল মিয়া গাজীপুর: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাবা মিজ্ তানজিলা খানম।

আরও পড়ুনঃ  কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে কবি কাজী কাদের নেওয়াজের স্মৃতি বিজড়িত বাড়িটি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব। তিনি নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  দখল-দূষণে অস্তিত্ব সংকটে দুইশো বছরের পুরোনো চাম্বলের সিমাই খাল

অনুষ্ঠান শেষে নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফুলের টব, পুরাতন টায়ার, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা যেকোনো স্থানে যেন পরিষ্কার পানি জমে না থাকে সেদিকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।ডেঙ্গুমুক্ত গাজীপুর গড়তে সিটি কর্পোরেশনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  নাচোলে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ১ বছরের কারাদণ্ড

ডেঙ্গু প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে সনাক্তকরণ কিট বিতরণ

আপডেটের সময়: ০৯:৩২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মোঃ রাসেল মিয়া গাজীপুর: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাবা মিজ্ তানজিলা খানম।

আরও পড়ুনঃ  নাচোলে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব। তিনি নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে প্রাণীসম্পদ কার্যালয়ে আয়োজিত প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ