Dhaka ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৩ জুন ঘিরে ষড়যন্ত্রের আভাস, স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিইপিজেডস্থ চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির শটপিছ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডিসি রাইডার্স ও রানার্স আপ আজমীর বয়লার হাউজ. বদলগাছীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু ঝড়ে পড়া শালিক পাখিকে বাঁচিয়ে আকাশে ওড়ালেন সাংবাদিক খলিলুর রহমান শক্তিশালী গণতন্ত্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় সস্তিতে এলাকাবাসী ফরিদপুরে হামে আক্রান্ত ২ হাজার ৮০৪

মির্জাপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জাহাঙ্গীর আলম উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে একটি ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ছাদে টাঙ্গানো ব্রাজিলের পতাকা ধরতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন । তবে পরিবারের দাবি নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার (১৪ জুন) সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের কুয়াশা হোটেল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তারা সপরিবারে মির্জাপুর বাইপাস এলাকার জুয়েল তালুকদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ভাড়া বাসার ছয়তলার ছাদ থেকে হঠাৎ নিচে পড়ে যান রায়হান।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জে

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ফুটবল উন্মাদনায় মেতে ছাদের রেলিংয়ে ব্রাজিলের পতাকা বাঁধতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে এ ঘটনা ঘটে। ভবন মালিক জুয়েল তালুকদার জানান, ওই যুবকের মানসিক সমস্যা ছিল। তার ঘরে স্ত্রী-সন্তানও রয়েছে। সে ব্রাজিলের সমর্থক ছিলেন। এ কারণে সে অন্যদের মতো ব্রাজিলের একটি পতাকা ছাদে টাঙিয়েছিলেন। প্রতিদিনের মতো আজও ছাদে পতাকা টাঙিয়ে দিতে গিয়েছিলেন। নিচ থেকে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারি পতাকা বাঁধতে গিয়ে সে নিচে পড়ে যায়। পরিবারের সদস্যরা জানান, রায়হান মূলত একজন মানসিক রোগী। প্রায় সময়ই তিনি অস্বাভাবিক আচরণ করতেন। আজ সকালে তিনি হঠাৎ করেই ছাদে চলে যান এবং অসাবধানতাবশত নিচে পড়ে যান। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী
Tag :
জনপ্রিয় পোস্ট

২৩ জুন ঘিরে ষড়যন্ত্রের আভাস, স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

মির্জাপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেটের সময়: ০৯:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

জাহাঙ্গীর আলম উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে একটি ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ছাদে টাঙ্গানো ব্রাজিলের পতাকা ধরতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন । তবে পরিবারের দাবি নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার (১৪ জুন) সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের কুয়াশা হোটেল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তারা সপরিবারে মির্জাপুর বাইপাস এলাকার জুয়েল তালুকদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ভাড়া বাসার ছয়তলার ছাদ থেকে হঠাৎ নিচে পড়ে যান রায়হান।

আরও পড়ুনঃ  তাহিরপুরে যুবসমাজের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা ও র‍্যালী

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ফুটবল উন্মাদনায় মেতে ছাদের রেলিংয়ে ব্রাজিলের পতাকা বাঁধতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে এ ঘটনা ঘটে। ভবন মালিক জুয়েল তালুকদার জানান, ওই যুবকের মানসিক সমস্যা ছিল। তার ঘরে স্ত্রী-সন্তানও রয়েছে। সে ব্রাজিলের সমর্থক ছিলেন। এ কারণে সে অন্যদের মতো ব্রাজিলের একটি পতাকা ছাদে টাঙিয়েছিলেন। প্রতিদিনের মতো আজও ছাদে পতাকা টাঙিয়ে দিতে গিয়েছিলেন। নিচ থেকে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারি পতাকা বাঁধতে গিয়ে সে নিচে পড়ে যায়। পরিবারের সদস্যরা জানান, রায়হান মূলত একজন মানসিক রোগী। প্রায় সময়ই তিনি অস্বাভাবিক আচরণ করতেন। আজ সকালে তিনি হঠাৎ করেই ছাদে চলে যান এবং অসাবধানতাবশত নিচে পড়ে যান। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত,