হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে রিমান্ড শেষে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া মাদক মামলায় মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত এক আসামিকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। হাকিমপুর থানায় দায়ের করা একটি ডাকাতির মামলায় রিমান্ড শেষে চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন মো. আব্দুল ওহাব (৪৬), মো. নুর আলম জসিম (৪০), মো. মুসা আহাম্মেদ (৩০) ও মো. সোহান ইসলাম (২৯)।
আব্দুল ওহাবের পিতার নাম মো. আঃ বারী। নুর আলম জসিম ও মো. মুসা আহাম্মেদের পিতার নাম মো. তছির উদ্দীন। তাদের বাড়ি হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকায়। অপর আসামি সোহান ইসলাম (২৯), পিতা মো. মামুনুর রশিদ, মংলাপাড়া এলাকার বাসিন্দা। ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত অপর একটি মামলায় গ্রেপ্তার দুই আসামি মো. শহীদ নুর নবী ওরফে টেম্পু (২৮) ও মো. মাসুদ (২৪)-কে আদালতে পাঠানো হয়েছে। শহীদ নুর নবী ওরফে টেম্পুর পিতা মৃত শহিদুল ইসলাম এবং পালক পিতা মো. মাহাবুল হক। মো. মাসুদের পিতা মো. নজরুল ইসলাম। তাদের বাড়ি হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর মাঠপাড়া এলাকায়।
হাকিমপুর থানায় দায়ের করা একটি মাদক মামলায় ৪৩২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই আসামি মো. সাজ্জাদ হোসেন ওরফে রানা (৪৩) ও মো. সাকিবুল ইসলাম ওরফে সাকিব (৪০)-কে আদালতে পাঠানো হয়েছে। সাজ্জাদ হোসেন ওরফে রানার পিতা মৃত আইনুল ইসলাম। তিনি ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার বাসিন্দা। অপর আসামি সাকিবুল ইসলাম ওরফে সাকিবের পিতা মো. সিরাজুল ইসলাম। তিনি ঢাকার গেন্ডারিয়া থানার রজনী চৌধুরী রোড এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার রাজৈর থানার কৃষ্টপুর এলাকায়।দীর্ঘদিনের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেল হোসেন (৩৪)-কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার নয়ানগর বালিপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। গ্রেপ্তার রুবেল হোসেনকে যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুর সদর আদালতে পাঠানো হয়েছে।এদিকে, হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টে অরুণ সরকার (২৬) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত অরুণ সরকার হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের মৃত ভবেশর রায়ের ছেলে। মোবাইল কোর্টে সাজা দেওয়ার পর তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। আর মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে