কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক আলোচনা সভা পাটোয়ারী টারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম বসুনিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপি সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশেষ বক্তা ছিলেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ফিরোজ মন্ডল, সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন,ইউনিয়ন বিএনপির সদস্য মোজাহিদুর রহমান বসুনিয়া,
৫ নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কামরুল হাসান, হারাগাছ ইউনিয়ন ছাত্রদল সম্পাদক আনিছুর রহমান সাজু,৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম প্রমূখ।