সাব্বির হোসেন মিদুল ( স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রামে স্বেচ্ছাসেবী সংস্থা 'স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন'কে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বরাদ্দকৃত অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।আজ ২৮ জুন , রোববার জেলা সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম অডিটোরিয়ামে চেক বিতরণ সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের হাতে অনুদানের চেক তুলে দেন ।এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জসীম উদ্দিন, উর্বশী দেওয়ান এবং মো: সোহানুর মোস্তফা শাহরিয়ার উপস্থিত ছিলেন।এছাড়াও সভায় চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান ও প্রতিনিধি এবং চলমান প্রশিক্ষণ কর্মসূচির আওতাধীন প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
চেক গ্রহণকালে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই অনুদান সংস্থার সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের মতো সকল স্বেচ্ছাসেবী সংস্থাকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।