মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি: গাউছুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার প্রিয়তম সেজ পুত্রবধু, আওলাদে রাসুল (স.) ছানীয়ে ফারুকে আজম শাহসূফি হজরত সৈয়দ মাহবুবুল বশর মাইজভাণ্ডারী (ক.)'র সহধর্মিণী, দয়াল মাওলা ছদরুল উলা চেয়ারম্যান বাবা মাইজভাণ্ডারীর আম্মাজান হজরত সৈয়দা রওশন আরা বেগম মাইজভাণ্ডারী (ক.)'র পবিত্র বার্ষিক ওরশ মোবারক ও গাউসুল আজম বাবাভান্ডারী (কঃ)র মাসিক ফাতেহা শরীফ অদ্য ২২শে আষাঢ় ৬ই জুলাই ২০২৬ইংরেজী সোমবার গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে।উক্ত ওরশ শরীফ উপলক্ষ্যে মজ্জুবে রহমান বাবাভান্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী(কঃ)'র রওজা শরীফে খতমে কুরআন,খতমে গাউছিয়া,মিলাদ কিয়াম, জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।এই সময় এতে উপস্থিত ছিলেন সকল ভক্ত আশেক, মুরিদানসহ দরবারে পাকের আওলাদপাকগণ ও বিভিন্ন শাখা দরবারের আওলাদপাকগণ।আরজগুজারে বাবাজানের তিন শাহজাদী মহোদয়গণ এবং সকল আয়োজন ও খেদমতে নিয়োজিত ছিলেন আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদ।