গাজীপুর প্রতিনিধ: গাজীপুরের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের এসএসসি-২০২৬ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ ঘটিকার সময়, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান, কাউলতিয়া ইউনিয়ন পরিষদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপি; অ্যাডভোকেট মো. মেহেদী হাসান এলিস, সভাপতি, সদর মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর; জনাব মো. সাইফুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক, সদর মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর এবং জনাব এম.এ. খালেক আকন্দ, সিনিয়র সহ-সভাপতি, সদর মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর।
এছাড়া অনুষ্ঠানে আলহাজ আব্দুস সালামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তারা বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।