আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় 'ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬' এর আওতায় তথ্য সংগ্রহকারী (Enumerator) ও সুপারভাইজার পদে আবেদনকারী প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার পৃথক দুটি কেন্দ্রে তথ্য সংগ্রহকারী পদের পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়। এর মধ্যে ১ থেকে ৬ নম্বর ইউনিয়নের প্রার্থীদের পরীক্ষা 'সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়' কেন্দ্রে এবং ৭ থেকে ১১ নম্বর ইউনিয়নের প্রার্থীদের পরীক্ষা 'সাদুল্লাপুর কে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়' কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একই দিন বিকেলে উপজেলা পরিষদ হল রুমে সুপারভাইজার পদে আবেদনকারী প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা চলাকালে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আজাদুল হক উপস্থিত ছিলেন।
এছাড়াও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করতে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সার্বিক দায়িত্ব পালন করেন।
এর মধ্যে তথসংগ্রহকারী পদে আবেদন করেছে ১৫১৭ ও সুপারভাইজার পদে আবেদন করেছে ২১৬ জন।