
আঃ রাজ্জাক সরকার স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাঘাটা উপজেলায় জুয়া প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় ছয়জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সাঘাটা থানায় মামলা নং ২৬ দায়ের করা হয়। মামলাটি ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫ ধারায় করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা সাঘাটা উপজেলার পাঁচপুর ফলিয়া এলাকার বাসিন্দা।
আসামিরা হলেন মো. আছির উদ্দিন (৫৭), মো. শাহ আলম (৪৭), মো. রব্বানী (৩৫), মো. হারুন (৪৫), মো. সরোয়ার হোসেন (৫২) ও মো. শহিদুল ইসলাম (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার পর গ্রেপ্তার ছয় আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।